হাইলাকান্দিতে ‘হর ঘর তিরঙ্গা’ র্যালিতে ব্যাপক সাড়া
বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : দেশাত্মবোধের আবেগ ও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধার আবহে বৃহস্পতিবার সকালে হাইলাকান্দিতে অনুষ্ঠিত হল ‘হর ঘর তিরঙ্গা’ র্যালি। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা শহরজুড়ে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকাল ৭টায় হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে পদযাত্রার …
