সন্দেহজনকভাবে ২টি গরুসহ ম্যাজিক ট্রাক আটক, চালক পুলিশি হেফাজতে
বরাক তরঙ্গ, ১ আগস্ট : হাইলাকান্দি জেলার সরসপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত চাঁদপুর জিতারপাড় এলাকায় শুক্রবার গভীর রাতে সন্দেহজনকভাবে ২টি গরু বোঝাই একটি ম্যাজিক ট্রাক আটক করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ট্রাকটির চালক গরু পরিবহনের বৈধ নথি বা সন্তোষজনক কোনও ব্যাখ্যা দিতে না পারায় তাঁদের সন্দেহ হয়।এরপর স্থানীয়রা সরসপুর পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে…
