জেহাদি সংগঠনের সঙ্গে যোগাযোগের সন্দেহে হাইলাকান্দিতে আটক যুবক

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : বাংলাদেশের একটি জেহাদি সংগঠনের সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে হাইলাকান্দি জেলার রামনাথপুর থানার অন্তর্গত বলদাবলদি তৃতীয় খণ্ড থেকে ২১ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। ধৃতের নাম ফজল ইসলাম বড়ভূইয়া। জানা গেছে, গুয়াহাটির স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রামনাথপুর পুলিশ মঙ্গলবার শেষ রাতে অভিযান চালায়। ওই…

Read More

হাইলাকান্দিতে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে AJYCP-র অবস্থান ধর্মঘট

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : হাইলাকান্দিতে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সরব হল অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ (AJYCP) ও স্থানীয় জনগণ। জেলার হবির তিমুখা থেকে বোয়ালিপার সংযোগকারী সড়কের নিতাইনগর সেতুর সামনে সংগঠনের উদ্যোগে তিন ঘণ্টার অবস্থান ধর্মঘট পালন করা হয়। দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ছাত্রছাত্রীরা। আন্দোলনকারীদের…

Read More

শ্রীকিষাণ সারদা কলেজে ছাত্র নিগ্রহ, অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তের দাবি

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : হাইলাকান্দি জেলার শ্রীকিষাণ সারদা কলেজে ছাত্র নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। কলেজের অধ্যক্ষ রতন কুমারের বিরুদ্ধে সিদ্ধার্থ দাস নামে বাণিজ্যিক শাখার প্রথম বর্ষের এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে কলেজের একাংশের পড়ুয়া অবস্থান ধর্মঘটে বসে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগ, কলেজ চত্বরে…

Read More

শ্রমিক নেতা শিবদাস পুরকায়স্থ প্রয়াত, শোক

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : হাইলাকান্দি শহরের নতুন পাড়ার বাসিন্দা বিশিষ্ট নাগরিক, প্রাক্তন ট্রেড ইউনিয়ন নেতা তথা অবসরপ্রাপ্ত বিদ্যুৎ বিভাগের সার্কল সুপারিনটেনডেন্ট শিবদাস পুরকায়স্থের মৃত্যুতে পরিচিত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ২৪ আগস্ট শিলচরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স…

Read More

হাইলাকান্দিতে জমজমাট ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা, মুগ্ধ করল খুদে প্রতিভারা

বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে আয়োজিত ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতার হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র ভিত্তিক পর্ব রবিবার হাইলাকান্দি গভর্নমেন্ট ভিএম হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হয়। গান ও সুরের মূর্ছনায় এদিন মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক সুশান্ত মোহন চট্টোপাধ্যায়, সংস্কৃতি কর্মী তথা শিক্ষিকা অরুন্ধতী দেব,…

Read More

হাইলাকান্দিতে প্রবীণ নাগরিকদের জন্য আইনি পরিষেবা ক্লিনিকের উদ্বোধন

জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ২২ আগস্ট : হাইলাকান্দিতে প্রবীণ নাগরিকদের জন্য একটি ডেডিকেটেড আইনি পরিষেবা ক্লিনিক চালু হয়েছে। ১৯৮৭ সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন, এর আওতায়, প্রবীণ নাগরিকদের জন্য আইনি পরিষেবা ক্লিনিকটির উদ্বোধন শনিবার করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে গৌহাটি হাইকোর্টের সম্মানীয় বিচারকবৃন্দ, অসম রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের (ASLSA) প্রধান কর্মকর্তাবৃন্দ, বিচার বিভাগীয় কর্মকর্তা, জেলা প্রশাসন এবং…

Read More

হাইলাকান্দিতে বাকসের বর্ষসেরা পুরস্কার বিতরণ

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার (বাকস) হাইলাকান্দি জেলা শাখার উদ্যোগে শনিবার হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে বাকস বর্ষসেরা পুরস্কার ২০২৫-২৬ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেশ কয়েক বছর পর হাইলাকান্দিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলায় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকসহ মোট ১৮ জনকে বর্ষসেরা পুরস্কারে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে এথলেটিকস…

Read More

স্ব-গণনায় রাজ্যে নজরকাড়া সাফল্য হাইলাকান্দির, সম্পন্ন ৯৬.৫০ শতাংশ

বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : জনগণের সক্রিয় অংশগ্রহণে ২০২৭ সালের জনগণনার স্ব-গণনা পর্বে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে হাইলাকান্দি জেলা। ১৬ আগস্ট, ২০২৬ পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, জেলায় মোট ৯৮,৪০২টি স্ব-গণনা প্রক্রিয়া শুরু করা হয়েছিল। এর মধ্যে ৯৪,৯৫৬টি স্ব-গণনা সম্পন্ন হয়েছে। ফলে হাইলাকান্দি জেলায় স্ব-গণনার সম্পূর্ণতার হার ৯৬.৫০ শতাংশ। অসমের জেলাভিত্তিক পরিসংখ্যানে হাইলাকান্দির এই সাফল্য বিশেষভাবে…

Read More

দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

বরাক তরঙ্গ, ১৪ আগস্ট: গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলার চিপরসাঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চিপরসাঙ্গন দ্বিতীয় খণ্ড এলাকার বাসিন্দা হাসিনা বেগম মজুমদারের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের গুরুতর অভিযোগ তোলা হয়েছে। পরিবারের দাবি, ঘটনার পর হাসিনার স্বামী সাহেদ আহমেদ মজুমদারকে পুলিশ গ্রেফতার করেছে। পরিবার সূত্রে জানা যায়,…

Read More

এসিএলএ-র উদ্যোগে জাতীয় গ্রন্থাগারিক দিবস উদযাপন হাইলাকান্দিতে

বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : আসাম কলেজ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশন (ACLA), হাইলাকান্দির এসএস কলেজের সহযোগিতায় উক্ত কলেজের কনফারেন্স হলে জাতীয় গ্রন্থাগারিক দিবস উদযাপন করে। বুধবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. রতন কুমার এবং আইকিউএসি (IQAC) সমন্বয়কারী ড. গোলাপ নন্দী। মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসিএলএ-এর সহ-সভাপতি তথা শিলচরের রাধামাধব কলেজের গ্রন্থাগারিক ড. সোনালি চৌধুরী…

Read More