বরাক তরঙ্গ, ১৪ মার্চ : কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি আসন্ন অসম বিধানসভা নির্বাচনের প্রার্থীদের দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে। দ্বিতীয় তালিকায় রয়েছেন ২৩ জন প্রার্থী। কাছাড়ের ধলাই (এসসি) আসনে টিকির পান ধ্রুবজ্যোতি পুরকায়স্থ এবং দক্ষিণ করিমগঞ্জ আসনে আমিনুর রশিদ চৌধুরী পেয়েছেন। এ ছাড়া গোলকগঞ্জ কেন্দ্রে কার্তিকচন্দ্র রায়, বীরসিং জারুয়া আসনে ওয়াজেদ আলি চৌধুরী, বিলাসীপাড়ায় অমৃত বাদশা, মানকাচর কেন্দ্রে মহিবুর রহমান, গোয়ালপাড়া পূর্ব আসনে আবুল কালাম রশিদ আলম, দুধনৈ (এসটি)তে কিশোর কুমার ব্রহ্ম, শ্রীজংগ্রাম কেন্দ্রে নুরুল ইসলাম, মান্দিয়ায় আব্দুল খালেক, চামারিয়ায় রাকিবউদ্দিন আহমেদ, রাঙ্গিয়ায় প্রাণজিৎ চৌধুরী, ডিমোরিয়া (এসসি) আসনে কিশোরকুমার বরুয়া, নিউ গুয়াহাটিতে শান্তনু বরা, মঙ্গলদৈ কেন্দ্রে রিজুমণি তালুকদার, হোজাইয়ে ঝিল্লি চৌধুরী, ঢেকিয়াজুলিতে বাতাশ উরাং, রাঙাপাড়ায় কার্তিকচন্দ্র কুর্মি, গহপুর আসনে শঙ্করজ্যোতি কুটুম, ধেমাজি (এসটি) আসনে সাইলেন সোনোয়াল, তিনসুকিয়ায় ডেভিড ফুকন, টিংখং কেন্দ্রে বিপুল গগৈ ও দেরগাঁওয়ে সাগরিকা বরা।

এই তালিকা প্রকাশের পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট দলগুলির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা ও পরবর্তী কৌশল নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে।




