চুরাইবাড়িতে কন্টেনার লরি থেকে কফ সিরাপ উদ্ধার, আটক ৩
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : মাদক কারবারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে ফের বড়সড় সাফল্য পেল শ্রীভূমি পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের গুরুত্বপূর্ণ চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পুলিশের মাদকবিরোধী অভিযানে একটি কন্টেনার লরি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ কোডিন ফসফেটযুক্ত কফ সিরাপ। ঘটনায় ১,২০০ বোতল কফ সিরাপ বাজেয়াপ্ত করার পাশাপাশি মাদক পাচারের অভিযোগে তিনজনকে আটক করেছে বাজারিছড়া থানার…
