কালাইনে লোকালয়ে বিরল লজ্জাবতী বানর, উদ্ধার করতে গিয়ে যুবক আহত

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : হঠাৎ লোকালয়ে ঢুকে পড়া এক বিরল প্রজাতির লজ্জাবতী বানরকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কাছাড়ের কালাইনে। মঙ্গলবার রাতে কালাইন কলেজ রোডের বাসিন্দা সুদীপ নাথের বাড়ির বাউন্ডারি ওয়ালের উপর প্রাণীটিকে দেখতে পান স্থানীয়রা। অচেনা প্রাণীটি দেখে প্রথমে অনেকেই বুঝে উঠতে পারেননি সেটি কী। পরে খবর ছড়িয়ে পড়তেই বিরল প্রাণীটিকে দেখতে বাড়িটির…

Read More

হিজাব পরাকে কেন্দ্র করে কাছাড় কলেজে ABVP-NSUI সংঘর্ষ, আহত কয়েকজন

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : হিজাব পরাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল শিলচরের কাছাড় কলেজ। মঙ্গলবার কলেজ চত্বরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং এনএসইউআই-র সদস্যদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন ছাত্রছাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। জানা গেছে, কলেজে NSUI-এর একটি যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। অভিযোগ, ওই কর্মসূচিতে…

Read More

পুরনো সার্ভে অনুযায়ী লঙ্কা-চন্দ্রনাথপুর রেলপথের দাবিতে বিক্ষোভ

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : কাছাড় জেলার কাটিগড়ার চন্দ্রনাথপুর রেল স্টেশনে বৃহস্পতিবার লঙ্কা-ময়নারবন্দের পরিবর্তে পুরনো প্রস্তাব ও সার্ভে অনুযায়ী লঙ্কা-চন্দ্রনাথপুর রেললাইন নির্মাণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা। কাটিগড়া ও বড়খলা বিধানসভা এলাকার শতাধিক মানুষ স্টেশনে জমায়েত হয়ে এই দাবিতে সরব হন। আন্দোলনকারীদের দাবি, বরাক উপত্যকার রেল যোগাযোগ আরও উন্নত করার লক্ষ্যে বহু বছর…

Read More

যুবতীকে নিয়ে পালানোর সময় গ্রামবাসীর হাতে আটক ত্রিপুরার বিবাহিত যুবক কালাইনে

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৮ আগস্ট : কাছাড়ের কালাইন এলাকায় চাঞ্চল্য। স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ত্রিপুরার এক যুবকের বিরুদ্ধে। পরে ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় গ্রামবাসীরা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত মোবাইল ফোনে…

Read More

২০২৫ সালের বন্যার ক্ষতিপূরণ থেকে বঞ্চিত ৭১ পরিবার! নিরপেক্ষ তদন্তের দাবি সীমান্তবর্তী রংপুরের বানভাসীদের

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৮ আগস্ট : এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। বন্যার জল নেমেছে, কিন্তু সেই দুর্যোগের ক্ষত আজও শুকায়নি। ২০২৫ সালের বন্যায় ক্ষতিগ্রস্থ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কাছাড় জেলার কাটিগড়া রাজস্ব সার্কলের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রংপুর এলাকার ৭১টি পরিবার আজও সরকারি ক্ষতিপূরণ থেকে বঞ্চিত বলে অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে তীব্র ক্ষোভ,…

Read More

মর্মান্তিক দুর্ঘটনা : জলের ট্যাঙ্কি পরিষ্কার করতে নেমে চারজনের মৃত্যু, চাঞ্চল্য অরুণাচলে

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৩১ জুলাই : শিলচর শহরতলির অরুণাচল কুমারপাড়া এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। নবনির্মিত একটি বাড়ির জলের ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে পরপর চারজনের মৃত্যু হয়েছে। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার ট্যাঙ্কি পরিষ্কার করতে প্রথমে একজন ভেতরে নামার পর তিনি আর বাইরে…

Read More

কাবুগঞ্জ জনতা কলেজে গুরু পূর্ণিমা উপলক্ষে ব্যাস পূজা, নতুন শিক্ষাভবনের উদ্বোধন

বরাক তরঙ্গ, ৩০ জুলাই : ভারতীয় শিক্ষণ মণ্ডল, কাছাড় জেলা সমিতি (দক্ষিণ আসাম প্রান্ত)-এর সহযোগিতায় কাবুগঞ্জ জনতা কলেজে বৃহস্পতিবার পবিত্র গুরু পূর্ণিমা উপলক্ষে ব্যাস পূজার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে কলেজের উচ্চমাধ্যমিক বিভাগের জন্য নির্মিত নতুন শিক্ষাভবনেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভারতীয় শিক্ষণ মণ্ডল, দক্ষিণ আসাম প্রান্তের সভাপতি এবং গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

Read More

উধারবন্দে রড কারখানা বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা নিল NHRC, দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : উধারবন্দ এলাকায় অবস্থিত কেডে গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার এলএলপি-র ধাতু প্রক্রিয়াকরণ কারখানায় বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত (সুয়ো মোটো) মামলা গ্রহণ করেছে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। কমিশন এই ঘটনায় অসম সরকারের মুখ্যসচিব এবং কাছাড়ের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি)-কে দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। গত ২৬ জুলাই…

Read More

কাছাড়ে তিন পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৭

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ জুলাই : কাছাড় জেলায় পুলিশের তিনটি পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, হেরোইন, গাঁজা ও বার্মিজ সিগারেট উদ্ধার হয়েছে। অভিযানে মোট সাতজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৮ থেকে ৮.৫ কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশকান্দি আউটপোস্টের অধীন উজান-তারাপুর এলাকায় তল্লাশির সময়…

Read More

আমড়াঘাটে সোনাই নদীর ঘাট থেকে অজ্ঞাতপরিচয় মহিলার মরদেহ উদ্ধার

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ২৮ জুলাই : আমড়াঘাটের শনিমন্দির সংলগ্ন সোনাই নদীর ঘাট থেকে এক অজ্ঞাতপরিচয় মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা নদীর ঘাটে মরদেহটি দেখতে পেয়ে কচুদরম থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তদন্ত শুরু করে। মৃত মহিলার পরিচয়…

Read More