কাছাড়ে নৃশংস শিশু হত্যাকাণ্ডে রায়, মা আজমিরার যাবজ্জীবন কারাদণ্ড

বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : কাছাড় জেলার কচুদরম থানার বাউরিকান্দি প্রথম খণ্ডে সংঘটিত বহুল আলোচিত শিশু হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হলেন জন্মদাত্রী মা আজমিরা বেগম লস্কর (২৪)। ২০২৩ সালের ১ সেপ্টেম্বরের এই হৃদয়বিদারক ঘটনার রায়ে বৃহস্পতিবার জেলার অতিরিক্ত সেশন বিচারক (ফাস্ট ট্র্যাক কোর্ট) বঙ্কিম শর্মা আজমিরাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানাও ধার্য…

Read More

ধোয়ারবন্দের প্রাক্তন এপি সদস্য বিজয় দেবরায় প্রয়াত

বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : ধোয়ারবন্ধের কমলাবাড়ির বাগবাহারের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিজয় দেবরায় (রাখু)  প্রয়াত হলেন। শনিবার সকালে ৯-৩০ মিনিটে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স ছিল মাত্র ৬৩ বছর। চারবার কংগ্রেসের টিকিটে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্বাচিত বিজয় দেবরায় এলাকার একজন জনপ্রিয় নেতা ছিলেন। স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে…

Read More

ঝড়ে জেলার বহু গ্রাম ক্ষতিগ্রস্ত, যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজ চলছে শহরে

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : ঝড়ে শিলচর শহর সহ বেশ কয়েকটি গ্রামও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার দুপুরে ঝড়ের তাণ্ডবে তছনছ করে ফেলে কাটিগড়ার বহু গ্রাম। ভেঙে পড়ে একাধিক ঘরবাড়ি ও গাছপালা, বিদ্যুতের খুঁটি। ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে।  বিধ্বংসী ঝড়ে বাগাডহর, বড়জুরাই এলাকার ঘরবাড়ি-দোকান ভাঙচুর সহ গাছ উপড়ে পড়ে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। বিচ্ছিন্ন…

Read More

কাছাড়ে এসইউসিআই জোরদার প্রচার, বিভিন্ন অঞ্চলে পথসভা

বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : এসইউসিআই (কমিউনিস্ট) দলের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী হিল্লোল ভট্টাচার্যের সমর্থনে সোমবার কাকরাখাল ও গুমড়া বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় বক্তব্য রাখেন দলের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী হিল্লোল ভট্টাচার্য, আফজল হোসেন মজুমদার ও প্রেমানন্দ দাস। বক্তারা বলেন, নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বিজেপি দলের নেতারা ব্যক্তিগত কুৎসা রটানো…

Read More

কাটিগড়া সীমান্তে গরু পাচারে বাধা, পাচারকারীদের হাতে খুন এক ব্যক্তি

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : সীমান্তে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। বাংলাদেশে গরু পাচার ঠেকাতে গিয়ে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ভারত-বাংলা সীমন্তের কাছাড় জেলার জালালপুর এলাকায়। নিহত ব্যক্তির নাম আশিকুল ইসলাম। জানা গেছে, গভীর রাতে একদল পাচারকারী…

Read More

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি, লক্ষীপুরে চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : কাছাড় জেলার লক্ষীপুরের লালপানি চৈলতারথল এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি বসতবাড়ি। জানা গেছে, বাড়ির মালিক আলি হোসেন চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেসময় ঘটে এই মর্মান্তিক অগ্নিকাণ্ড। খবর পেয়ে তাঁরা দ্রুত বাড়িতে ফিরে এসে দেখেন, তাঁদের…

Read More

সংস্কৃতি ও সাহসিকতায় সমৃদ্ধ বরাকে এলেই এক বিশেষ অনুভূতি হয় : মোদি

একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর______ আশু চৌধুরী, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ মার্চ : বরাক উপত্যকা সফরে এসে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাঁচগ্রাম থেকে বরাপানি পর্যন্ত নির্মিতব্য এক্সপ্রেস হাইওয়ে প্রকল্পের শিলান্যাস করেন তিনি। পাশাপাশি শিলচরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত প্রস্তাবিত উড়ালসেতুর ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রায় ৩.৫ কিলোমিটার…

Read More

ভাগাবাজার নিউমার্কেটে সড়কজুড়ে দাড়িয়ে থাকা লরিতে ধাক্কা বাইকের, হত ১

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ ১৩ মার্চ : কাছাড় জেলার ভাগাবাজার নিউমার্কেট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে শিলচর-আইজল জাতীয় সড়কের ভাগাবাজার নিউমার্কেট এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সড়কের প্রায় অর্ধেক অংশজুড়ে এমজেড–০৫এ–২৮৩১ নম্বরের একটি ১২ চাকার লরি দাঁড় করিয়ে রাখা ছিল। দুর্ঘটনার সময় এলাকায়…

Read More

নবোদয় কাণ্ড: তিন ছাত্রকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠাল পুলিশ, শাস্তির দাবি এআইডিএসও-র

কে এ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ১২ মার্চ : পয়লাপুল জওহর নবোদয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র অরিন্দম দাসের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তদন্তে নেমেছে লক্ষীপুর পুলিশ। ঘটনার সূত্র ধরে বিদ্যালয়ের তিনজন ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ এবং পরে তাদের জেলা জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়। জাস্টিস বোর্ডের নির্দেশে ওই তিন ছাত্রকে পর্যবেক্ষণ হোমে পাঠানো হয়েছে…

Read More

বরাকে ছেলেধরা আতঙ্ক, জারইলতলায় সন্দেহে আটক দুই ব্যক্তি

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ১১ মার্চ : বরাক উপত্যকায় ছেলেধরা আতঙ্কে ক্রমেই উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বিভিন্ন এলাকায় সন্দেহের বশে একের পর এক ব্যক্তিকে আটক করার ঘটনায় বারবার উত্তেজনা ছড়াচ্ছে জনতার মধ্যে। এবার কাছাড় জেলার বড়খলা বিধানসভা এলাকার জারইলতলায় ছেলেধরা সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার এই ঘটনাকে ঘিরে জারইলতলা বাজার এলাকায় টানটান উত্তেজনার…

Read More