আসাম বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় জাটিঙ্গায় বিরল উদ্ভিদের সন্ধান মিলল

আসাম-আন্দামান জীববৈচিত্র্য সংযোগের নতুন তথ্য বরাক তরঙ্গ, ২৫ মে : ডিমা হাসাও জেলায় এক বিরল ফুলগাছের সন্ধান পাওয়া গেছে। এই বিরল প্রজাতির উদ্ভিদটির নাম হেলিওট্রোপিয়াম ওভাটাম। হেলিওট্রোপিয়াসি পরিবারের অন্তর্গত এই উদ্ভিদটি ডিমা হাসাও জেলার জাটিঙ্গা পার্বত্য এলাকায় গবেষকদের ফিল্ড ওয়ার্কের সময় শনাক্ত করা হয়। গবেষণাটি যৌথ ভাবে পরিচালনা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক কঙ্কন কুমার দাস…

Read More

আসাম বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে প্রদর্শনী ম্যাচ ২৬শে

বরাক তরঙ্গ, ২৪ মে : ঐক্য, সুস্বাস্থ্য ও ক্রীড়া চেতনার বার্তা ছড়িয়ে দিতে এক প্রদর্শনী ব্যাডমিন্টন ম্যাচের আয়োজন করছে আসাম বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ক্লাব। আগামী ২৬ মে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হবে এই প্রদর্শনী ব্যাডমিন্টন ম্যাচ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী, গবেষক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। এদিন বিকেল চারটেয়…

Read More

জীববৈচিত্র্য দিবসে আসাম বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ২৩ মে : আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে শুক্রবার এক বিশেষ কর্মসূচির আয়োজন করে আসাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ। জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই পরিবেশচর্চা সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। বিভাগীয় কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান অধ্যাপক অপরাজিতা দে। সংশ্লিষ্ট বিষয়ের ওপর আলোকপাত করে…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ে “ফ্লো সাইটোমেট্রি” বিষয়ক দুই দিনের হাতে-কলমে কর্মশালা সম্পন্ন

বরাক তরঙ্গ, ২২ মে : আসাম বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অ্যান্ড বায়োইনফরমেটিক্স বিভাগের উদ্যোগে আয়োজিত হল দুদিনের “ফ্লো সাইটোমেট্রি” বিষয়ক প্রশিক্ষণ তথা কর্মশালা। ২১ ও ২২ মে বিভাগীয় কনফারেন্স হলে আয়োজিত এই প্রশিক্ষণ তথা কর্মশালায় গবেষক, শিক্ষার্থী ও নবীন বিজ্ঞানীদের ফ্লো সাইটোমেট্রির তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালার আহ্বায়ক ছিলেন অধ্যাপিকা সর্বানী গিরি…

Read More

শ্রদ্ধাবনত চিত্তে ভাষা শহিদ স্মরণ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে

আসাম বিশ্ববিদ্যালয় তথাকথিত আসাম আন্দোলনের ফসল নয় : ড. জয়দীপ______ বরাক তরঙ্গ, ১৯ মে : ১৯৬১ সালের ভাষা আন্দোলনের একাদশ শহিদকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করল আসাম বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার ভাষা শহিদ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকেই বিশ্ববিদ্যালয় চত্বর শহিদ স্মরণে মুখর হয়ে ওঠে। এদিন সকালে উপাচার্য অধ্যাপক…

Read More

‘হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় উনিশ’ নিয়ে চিত্রপ্রদর্শনী আসাম বিশ্ববিদ্যালয়ের

বরাক তরঙ্গ, ১৮ মে : আসাম বিশ্ববিদ্যালয়ের ভিজ্যুয়াল আর্টস বিভাগের শিক্ষার্থীরা শিলচরের পার্ক রোডস্থিত মধ্য সহর সাংস্কৃতিক সংস্থার কার্যালয়ে “হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় উনিশ” শীর্ষক এক চিত্রপ্রদর্শনীর আয়োজন করে। শনিবার সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবধারা এবং ১৯ মে ভাষা শহিদ দিবসের চেতনা শিল্পসম্মত উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা…

Read More

আসাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সংস্থা অমিত দাস প্যানেলের দখলে, সব পদে জয়

বরাক তরঙ্গ, ১৪ মে : আসাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সংস্থা (আউটা)-র ২০২৬ সালের নির্বাচনকে ঘিরে বুধবার বিশ্ববিদ্যালয় চত্বরে ছিল ব্যাপক উৎসাহ ও উত্তেজনা। বিপিনচন্দ্র পাল মিলনায়তনে অনুষ্ঠিত আউটার বার্ষিক সাধারণ সভা (এজিবিএম)-এর মধ্যেই সম্পন্ন হয় এই নির্বাচন। শেষ পর্যন্ত ড. অমিত কুমার দাসের নেতৃত্বাধীন প্যানেল সবকটি পদে জয়লাভ করে কার্যত ‘ক্লিন সুইপ’ করেছে। নির্বাচনে শিক্ষক-শিক্ষিকাদের ব্যাপক…

Read More

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস প্রকাশ হচ্ছে, ৩১ মে-র মধ্যে প্রামাণ্য নথি জমা দেওয়ার আহ্বান

বরাক তরঙ্গ, ১৩ মে : বরাক উপত্যকায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রামাণ্য ইতিহাস লিপিবদ্ধ করে পুস্তকাকারে প্রকাশ করার উদ্যোগ নিল আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এক্সিকিউটিভ কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক অশোক কুমার সেনের নেতৃত্বে উপত্যকার বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে একটি উপদেষ্টা মণ্ডলীও গঠন করে দেওয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার হলে সেই মণ্ডলীর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।…

Read More

আসাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সংস্থার নির্বাচনে জমে উঠেছে লড়াই, মুখোমুখি দুই প্যানেল

বরাক তরঙ্গ, ১১ মে : আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে চলেছে আসাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সংস্থার (আউটা) নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় চত্বরে চর্চা ও উৎসাহ তুঙ্গে উঠেছে। এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হওয়ায় শিক্ষক মহলে ভোটের আবহ আরও জমে উঠেছে। একদিকে রয়েছে ড. অমিত কুমার দাসের নেতৃত্বাধীন প্যানেল, অন্যদিকে অধ্যাপক…

Read More

শ্রীভূমিতে আতিথেয়তা ও পর্যটন শিক্ষায় সচেতনতা আসাম বিশ্ববিদ্যালয়ের

বরাক তরঙ্গ, ১১ মে : আসাম বিশ্ববিদ্যালয়ের হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগ সম্প্রতি শ্রীভূমি জেলায় এক সচেতনতামূলক ও আউটরিচ কর্মসূচির আয়োজন করে। বিভাগের কর্মমুখী পাঠ্যক্রম সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অ্যাকাডেমিক সহযোগিতা সুদৃঢ় করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এই প্রচারাভিযানে নেতৃত্ব দেন বিভাগের প্রধান অধ্যাপক সঞ্জীবকুমার সাক্সেনা। তাঁর সঙ্গে ছিলেন…

Read More