শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো অসম গণ পরিষদের ৪২তম প্রতিষ্ঠা দিবস

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার শিলচরের ট্যাঙ্ক রোডস্থিত কাছাড় জেলা কার্যালয়ে পালিত হলো আঞ্চলিক রাজনৈতিক দল অসম গণ পরিষদের (অগপ) ৪২তম প্রতিষ্ঠা দিবস। পতাকা উত্তোলন, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এদিন সকালে দলীয় কার্যালয় প্রাঙ্গণে…

Read More

শিলচরের রামনগরে অগপর উদ্যোগে অর্ধশতাধিক মহিলার মধ্যে বস্ত্র বিতরণ

বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে শিলচরের রামনগরে অর্ধশতাধিক মহিলার মধ্যে বস্ত্র বিতরণ ও আর্থিক সাহায্য প্রদান করলেন অসম গণ পরিষদ (অগপ)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় তত্ত্বাবধায়ক কে. এইচ. বিমলেন্দু সিংহ। প্রতি বছরের মতো এ বছরও তাঁর উদ্যোগে এই সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহিলাদের হাতে শাড়ি-সহ বিভিন্ন…

Read More

অগপ-র দুই নবনির্বাচিত ওয়ার্ড কমিশনারকে  সংবর্ধনা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : শিলচর পুর নিগম নির্বাচনে অসম গণ পরিষদ (অগপ)-র দুই নবনির্বাচিত ওয়ার্ড কমিশনারকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানানো হলো। বৃহস্পতিবার দুপুরে অগপর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় তত্ত্বাবধায়ক কেএইচ বিমলেন্দু সিংহের রামনগরস্থিত বাসভবনে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অগপ-র কাছাড় জেলা কমিটির প্রাক্তন সভাপতি তথা…

Read More

শিলচর পুর নিগম নির্বাচনে দুই অগপর প্রার্থীর, কার্যালয়ে আতশবাজি

বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : শিলচর পুর নিগমের ৪২টি ওয়ার্ডের নির্বাচনের ফলাফল ঘোষণার পর মিত্রজোটের জয়ে অগপের কাছাড় জেলা কার্যালয়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। ৪২টি আসনের মধ্যে বিজেপি ৩৪টি এবং অগপ ২টি আসনে জয়ী হয়। অগপের ১৬ নম্বর ওয়ার্ডে মিয়া খান ও ২৬ নম্বর ওয়ার্ডে অগপ মনোনীত প্রার্থীর সাবিনা ইয়াসমিন বড়ভূইয়ার জয়ে দলীয় কার্যালয়ে আতশবাজি ফুটিয়ে…

Read More

অর্থদাবি : গ্রেপ্তার এজিপি নেতা সাদ্দাম হোসেন

বরাক তরঙ্গ, ৫ জুন : একদিকে পাঞ্জাবাড়ির জ্যোতি-বিষ্ণু কলামন্দিরে অসম সরকারের ১২ জন নতুন মন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান চলছিল, অন্যদিকে দিসপুর পুলিশের জালে ধরা পড়লেন বিজেপি মিত্রজোটের প্রার্থী। সদ্য সমাপ্ত নির্বাচনে চেঙা বিধানসভা কেন্দ্রের অগপ প্রার্থী সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে দিসপুর পুলিশ। অর্থদাবির একটি মামলায় তাঁকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গণেশগুড়ির গণেশ মন্দির…

Read More

বরাকে ধাক্কা এজিপিকে: মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তিন প্রার্থীর ভরাডুবি

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৪ মে : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকা থেকে উঠে এলো এক তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা। বিজেপির মিত্রদল অসম গণ পরিষদের তিনজন আলোচিত প্রার্থী বড় ব্যবধানে পরাজিত হয়ে রাজনৈতিক মহলে চমক সৃষ্টি করেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ ও পছন্দের মুখ হিসেবে পরিচিত এই প্রার্থীদের ভরাডুবি উপত্যকার ভোটারদের মনোভাব নিয়ে নতুন…

Read More

কংগ্রেস সাপ হয়ে কামড়ায়, আবার ওঝা হয়ে ঝাড়ে : অতুল বরা

সোনাইয়ে প্রচারে ঝড় অগপ-র কে এ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোনাই বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে জোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের অবস্থান মজবুত করতে মাঠে নেমেছেন। এরই মধ্যে সোনাই আসন পুনর্দখলের লক্ষ্য নিয়ে শাসক জোটের প্রার্থী করিম উদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু প্রচারে গতি বাড়িয়েছেন। শুক্রবার…

Read More

বিজেপির মিত্রদল এজিপির ২৬ আসনে প্রার্থী ঘোষণা, সোনাইয়ে করিম উদ্দিন

বরাক তরঙ্গ, ১৯ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে বিজেপির মিত্রদল অসম গণ পরিষদ (এজিপি) তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। মোট ২৬টি বিধানসভা আসনে প্রার্থীদের নাম প্রকাশ করেছে দলটি। ঘোষিত তালিকায় সোনাই কেন্দ্র থেকে করিম উদ্দিন বড়ভূইয়াকে প্রার্থী করা হয়েছে। ঘোষিত তালিকা অনুযায়ী প্রার্থীরা হলেন—বোকাখাত – অতুল বরাকলিয়াবর – কেশব মহন্তবঙাইগাঁও – দিপ্তীময়ী চৌধুরীবরপেটা –…

Read More

শিলচরে করিম উদ্দিনকে সংবর্ধনা জেলা নেতৃবৃন্দের, কাছাড়ে এনডিএ-র সব আসন জয়ের দাবি

বিশ্বজিৎ আচার্য ও দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১১ মার্চ : এআইইউডিএফ ত্যাগ করে সদ্য অগপতে যোগদান করা বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়াকে কাছাড়ে বিপুল সংবর্ধনা জানানো হয়। বুধবার দুপুর প্রায় ১২টায় কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে সরাসরি ট্যাঙ্ক রোডস্থিত অগপ-র জেলা কার্যালয়ে প্রথমবারের মতো উপস্থিত হন তিনি। সেখানে জেলা কমিটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক পরিচিতি ও মতবিনিময়…

Read More

অসম গণ পরিষদে ভিড়লেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া

বরাক তরঙ্গ, ৯ মার্চ : অসম গণ পরিষদে যোগদান করলেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। সোমবার আমবাড়িস্থিত মুখ্য কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করলেন তিনি। দলের সভাপতি অতুল বরার উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দলের কার্যকরী সভাপতি কেশব মহন্তও উপস্থিত ছিলেন। এদিন করিম উদ্দিন বড়ভূইয়া শতাধিক দলীয় কর্মী–সমর্থককে সঙ্গে নিয়ে অগপয় যোগদান করেন। দলের…

Read More