অরুণাচল প্রদেশের বর্ডুমসায় উত্তেজনা, SIR শুনানি ঘিরে বিক্ষোভ ও সংঘর্ষ-গুলি

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর: ভোটার তালিকার চলমান বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার অধীনে নির্বাচনী তালিকা সংক্রান্ত শুনানিকে কেন্দ্র করে অরুণাচল প্রদেশের চাংলাং জেলার বর্ডুমসায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভের জেরে SIR-এর শুনানি ব্যাহত হয়। জানা গেছে, অল অরুণাচল প্রদেশ স্টুডেন্টস ইউনিয়ন (AAPSU), বর্ডুমসা স্টুডেন্টস ইউনিয়ন-সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা SIR প্রক্রিয়ায় চাকমা সম্প্রদায়ের…

Read More

নাচোতে ভূমিধসে ৪ জনের মৃত্যু, উদ্ধার ৩টি দেহ; চলছে উদ্ধার অভিযান

বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : আপার সুবানসিরি জেলার নাচোর কাছে PMGSY সড়কে শুক্রবার ঘটে যাওয়া ভয়াবহ ভূমিধসে চারজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। ধ্বংসস্তূপ থেকে ইতোমধ্যে তিনটি দেহ উদ্ধার করা হয়েছে। তবে চতুর্থ মৃত ব্যক্তি লেফটেন্যান্ট মার্কারোশ বাসুমাতারির দেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া তিনজনের দেহ লেফটেন্যান্ট তাদু বাকি, লেফটেন্যান্ট তাজি রাই এবং লেফটেন্যান্ট বাবুল…

Read More

অরুণাচলে আলফা (স্বাঃ)-র চার জঙ্গির আত্মসমর্পণ, উদ্ধার অস্ত্র ও গুলি

বরাক তরঙ্গ, ৭ আগস্ট : অরুণাচল প্রদেশের লংডিং জেলার ওয়াক্কায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আলফা (স্বাধীন)-এর চার সদস্য ৪৪ আসাম রাইফেলস এবং লংডিং পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারী সদস্যরা হলেন এসএস এলসি অজয় অসম (৩৩), এসএস এলসি বিপ্লব অসম (৩১), এসএস এলসি মনি অসম (২৮) এবং এসএস প্রাইভেট বলিন অসম (২২)। তাঁরা সকলেই অসমের বাসিন্দা…

Read More

অরুণাচলে চিনা সেনার অনুপ্রবেশের অভিযোগ, ভারতীয় সেনার মুখোমুখি PLA

বরাক তরঙ্গ, ৬ আগস্ট : অরুণাচল প্রদেশে চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA)-র অনধিকার প্রবেশের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রায় ৪০ সদস্যের একটি PLA দল লাল পতাকা নিয়ে অরুণাচলের টাকসিং এলাকায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। নিয়মিত টহলদারির সময় ভারতীয় সেনার একটি দলের সঙ্গে তাদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। সূত্রের দাবি, ভারতীয় সেনার ওই টহলদলে ২০ জন…

Read More

পাহাড়ধসে নির্মাণস্থলে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ২ শ্রমিক, আহত ৪

বরাক তরঙ্গ, ৯ জুলাই : অরুণাচল প্রদেশের লোহিত জেলার লোহিতপুরে একটি নির্মাণস্থলে ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন। আকস্মিকভাবে নেমে আসা মাটি, পাথর ও ধ্বংসাবশেষের নিচে মোট ছয়জন শ্রমিক চাপা পড়েন। ঘটনার খবর পেয়ে পুলিশ, এসডিআরএফ, সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের যৌথ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ…

Read More

অরুণাচল সীমান্তে চিনা অনুপ্রবেশের খবর ভিত্তিহীন, জানাল ভারতীয় সেনা

বরাক তরঙ্গ, ৩০ জুন : অরুণাচল প্রদেশের ভারত-চিন সীমান্তে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) অনুপ্রবেশ করে নতুন শিবির স্থাপন করেছে বলে একাংশ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। সোমবার ভারতীয় সেনার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “চীনের পিএলএ অরুণাচল প্রদেশে সাম্প্রতিক অনুপ্রবেশ এবং শিবির স্থাপনের অভিযোগ সংক্রান্ত কিছু…

Read More

অরুণাচলে প্রবল বৃষ্টি, বন্যা ও ধস: ৩৬ ঘণ্টায় কিমিন-পটিন সড়ক চালু করল বিআরও

বরাক তরঙ্গ, ২৯ জুন : অরুণাচল প্রদেশে কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের জেরে একাধিক জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু এলাকায় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধার ও ত্রাণকাজও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সোমবার গুয়াহাটিতে প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানান, এই কঠিন পরিস্থিতির মধ্যেও সীমান্ত সড়ক সংস্থা (বিআরও) মাত্র ৩৬ ঘণ্টার…

Read More

অরুণাচল সীমান্তে চিনের অনুপ্রবেশের অভিযোগ, ভারতীয় ভূখণ্ডে শিবির নির্মাণের দাবি

বরাক তরঙ্গ, ২৮ জুন : অরুণাচল প্রদেশের দুর্গম টাকসিং সীমান্ত এলাকায় ভারতীয় ভূখণ্ডে চীনের পিপলস লিবারেশন আর্মি (PLA) অনুপ্রবেশ করে রাস্তা, সেতু ও সামরিক শিবির নির্মাণ করছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। টাকসিংয়ের নাহ ওয়েলফেয়ার সোসাইটি (NWS) আপার সুবনসিরি জেলার জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি…

Read More

অরুণাচলে সেনাবাহিনীর ট্রাক খাদে, নিহত ১ সেনা, আহত ২

বরাক তরঙ্গ, ২৬ জুন : অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার দিরাং এলাকায় শুক্রবার বিকেলে জাতীয় সড়ক-১৩-এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর এক সুবেদারের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও দুই সেনা সদস্য আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে। জানা গেছে, এদিন দুপুর প্রায় ২টা নাগাদ ১৮ শিখ লাইট…

Read More

বন্দুক দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে ফের গ্রেপ্তার অ্যান্টি-ড্রাগ সংগঠনের সভাপতি গোমিন মিজে

বরাক তরঙ্গ, ১৯ জুন : অরুণাচল প্রদেশ অ্যান্টি-ড্রাগ ওয়ারিয়র সংস্থার সভাপতি গোমিন মিজে আবারও পুলিশের জালে ধরা পড়েছেন। এবার অরুণাচল প্রদেশের পাসিঘাটে এক তরুণীকে বন্দুক দেখিয়ে ধর্ষণের গুরুতর অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ জুন পাসিঘাটের এক তরুণী পাসিঘাট মহিলা থানায় গোমিন মিজের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন। অভিযোগে ওই…

Read More