ডিমরিয়ায় জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা বলেরোর, নিহত ৪

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ মে : ডিমরিয়ার তেতেলিয়ায় সংঘটিত এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন তিনজন পুরুষ ও একজন মহিলা। দুর্ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। জাগীরোড দিক থেকে গুয়াহাটি অভিমুখে আসছিল AR 01 Q 0042 নম্বরের একটি দ্রুতগতির বলেরো গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাগ্রস্ত বলেরো গাড়িটিতে “Govt. of Arunachal Pradesh” লেখা ছিল। অরুণাচল প্রদেশে নিবন্ধিত গাড়িটি তেতেলিয়ার জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধারের পাশাপাশি দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *