আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে সুমন গুণ

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ জুন : আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক ড. সুমন গুণ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, গবেষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে ১৯ জুন শুক্রবার দায়িত্ব গ্রহণ করলেন তিনি। প্রত্যেকেই অধ্যাপক গুণকে শুভেচ্ছা জানান ও আশা প্রকাশ করেন যে, তাঁর মেধাবী নেতৃত্বে  বাংলা বিভাগের সার্বিক বিকাশ  ঘটবে। অধ্যাপক গুণ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং বলেন, বরাক উপত্যকার সাহিত্য ও সংস্কৃতির উজ্জ্বল ধারার সঙ্গে সহযোগ রক্ষা করে চলবে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। তাঁর ওপর  বিভাগীয় প্রধানের দায়িত্ব অর্পণের জন্য তিনি বিশেষভাবে বিশ্ববিদ্যালয়- কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, অধ্যাপক গুণ এর আগে সফলভাবে আসাম বিশ্ববিদ্যালয়ের ভারতীয় তুলনামূলক সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনি একজন কবি ও প্রাবন্ধিকও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *