দুই কোটি টাকার কফ সিরাপ উদ্ধার কাছাড় পুলিশের, আটক লরি চালক

Spread the news

বিশ্বজিৎ আচার্য ও রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ মে : কাছাড় জেলায় নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে আবারও বড় সাফল্য পেল পুলিশ প্রশাসন। গোপন সূত্রের ভিত্তিতে বড়খলা থানার অন্তর্গত পুটিছড়া টোলগেট সংলগ্ন ২৭ নম্বর জাতীয় সড়কে চেকিং অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় এস-০১-পিসি-৮৫৩০ নম্বরের একটি ছয় চাকার ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকটি থেকে মোট ১৪৪টি কার্টনে রাখা ২১ হাজার ৬০০ বোতল কোডিন ফসফেট সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি দুটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের কালোবাজারি মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

বর্ডার ডিএসপি রিমাঙ্ক বরুয়া জানান, পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় পাচারের উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ কফ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে।

ঘটনাস্থল থেকেই ট্রাকের চালক মিঠুন সরকার ওরফে মতিন সরকারকে আটক করেছে পুলিশ। ধৃতের বাড়ি ত্রিপুরার ওয়েস্ট ত্রিপুরা জেলায় বলে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।
কাছাড় পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *