বরাক তরঙ্গ, ৭ মে : সোনাবাড়িঘাট এমভি স্কুলের পড়ুয়াদের মধ্যে পোশাক বিতরণ করা হল। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে পড়ুয়াদের হাতে পোশাক তুলে দেন প্রধানশিক্ষক ও পরিচালন সমিতির কর্মকর্তারা। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধানশিক্ষক মজিবুর রহমান চৌধুরী পড়ুয়াদের নিয়মিত স্কুলে পাঠাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সরকার পড়ুয়াদের জন্য অর্থ খরচ করছে, কিন্তু অভিভাবকেরা সচেতন না হলে সরকারের উদ্দেশ্য সফল হবে না। এবং শিক্ষিত সমাজ গড়ে উঠা মুসকিল হবে। তিনি পড়ুয়দের বলেন স্কুলে নিয়মিত না আসলে কড়া ব্যবস্থা নিবেন। এছাড়া বক্তব্য রাখেন এসএমসিএসের সভাপতি সমসুর উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সহ-সভাপতি নাজমা বেগম বড়ভূইয়া, সদস্যদের মধ্যে ইকবাল হোসেন, মুনমুন তাঁতী, পারভিন বেগম লস্কর, রাজু মিয়া, শিক্ষক হায়দর হোসেন লস্কর প্রমুখ। উল্লেখ্য, মোট ৪১১ জন ছাত্রছাত্রীর মধ্যে পোশাক বিতরণ করা হয়। একটি করে শাট ও টি-শার্ট এবং দু’টি পেন্ট, দু’টি স্কার্ট বিতরণ করা হয়।



