চাঞ্চল্যকর কাণ্ড: মদ্যপ ছেলের হাতে প্রাণ গেল বাবার

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ জুন : অভয়াপুরির চৌটাকী এলাকায় শনিবার রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, ছেলের হামলায় প্রাণ হারিয়েছেন ৫৭ বছর বয়সি নরোত্তম নাথ। এই ঘটনায় পুলিশ তাঁর ২৪ বছর বয়সি ছেলে কমল নাথকে আটক করেছে।

মৃতের স্ত্রী চম্পা নাথের অভিযোগ, নরোত্তম নাথ দীর্ঘদিন ধরে মদ্যপ অবস্থায় বাড়িতে অশান্তি সৃষ্টি করতেন এবং পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালাতেন। মদ্যপানকে কেন্দ্র করে হওয়া বিবাদের জেরেই এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত বলে দাবি তাঁর।

অভিযোগ অনুযায়ী, বাবার আচরণে অতিষ্ঠ হয়ে শনিবার রাতে কমল নাথ নরোত্তম নাথকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত বঙাইগাঁও অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

চম্পা নাথ আরও জানান, এর আগেও একাধিকবার বাবার উপর হামলা করেছিলেন কমল নাথ। ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। উত্তর শালমারা থানার পুলিশ অভিযুক্ত কমল নাথকে আটক করে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *