মায়ের দা-এর কোপে প্রাণ গেল ৫ বছরের শিশুপুত্রের

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ জুন : বাকসা জেলার জোপাডঙার দিরিংগাপুরে এক লোমহর্ষক ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ, মা নিজেই দা দিয়ে কোপ মেরে হত্যা করেছেন তাঁর পাঁচ বছরের শিশুপুত্র রণবীর সিং বড়োকে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

অভিযুক্ত মা নেউচি বড়োকে ইতোমধ্যেই আটক করেছে পুলিশ। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিভিন্ন দিক খতিয়ে দেখছে তদন্তকারী কর্মকর্তারা।

এই নৃশংস ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *