আজ থেকে শ্রীভূমিতেও জনগণনার সেল্ফ এনুমারেশন শুরু

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১ আগস্ট :
সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও ২ আগস্ট থেকে জনগণনার সেল্ফ এনুমারেশন বা স্ব গণনা শুরু হচ্ছে, চলবে ১৬ আগস্ট পর্যন্ত। এতে সরকারি আধিকারিক, কর্মী ও সর্ব স্তরের জনগণকে স্ব গণনা সম্পন্ন করা সুনিশ্চিত করতে শনিবার শ্রীভূমির জেলা আয়ুক্ত তার কার্যালয়ের সভাকক্ষে সব বিভাগীয় আধিকারিকদের সঙ্গে এক বৈঠক করেন। এতে se.census.gov.in এই পোর্টাল যোগে স্ব গণনা সম্পন্ন করতে সবাইকে নির্দেশ দেন।

বৈঠকে জেলা আয়ুক্ত প্রতিটি বিভাগের আধিকারিক, কর্মী সহ বিভাগের সাথে যুক্ত জনগণকে স্ব গণনা সম্পূর্ণ করতে উৎসাহিত করতে আহ্বান জানান। এতে স্বগণনার প্রক্রিয়ায় যে সেল্ফ এনুমারেশন আইডি পাওয়া যাবে তা সুরক্ষিত করে রাখতে জেলা আয়ুক্ত পরামর্শ দেন। এতে ১৭ আগষ্ট থেকে জনগণনার কাজে নিয়োজিত এনুমারেটররা প্রতিটি বাড়িতে যাবেন, তখন ওই আইডি এনুমারেটরকে দিতে হবে। ওই আইডির মাধ্যমে এনুমারেটর আপনার স্ব গণনায় দেওয়া তথ্য মিলিয়ে নেবেন এবং জনগণনার প্রথম পর্বে হাউস লিস্টিং এর কাজ সম্পন্ন হবে। এতে জনগণকে কোন নথিপত্র জমা দিতে হবে না বলে বৈঠকে জানানো হয়। শুধু সংশ্লিষ্ট পোর্টালে লগ ইন করে ধাপ অনুসারে চাওয়া বিষয়গুলি পূরণ করতে হবে।

এদিনের বৈঠকে শ্রীভূমির এডিসি ও জনগণনার নোডাল অফিসার এল খিংতে জানান যে জেলা আয়ুক্ত কার্যালয়ে এ বিষয়ে কোন অসুবিধা সমাধান করে দিতে এক টেকনিক্যাল টিম রাখা হবে প্রয়োজনে ওই টিমের সাথে যোগাযোগ করা যেতে পারে অথবা জনগণনার জন্য হেল্প লাইন নম্বর ১৮৫৫ এও যোগাযোগ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *