ভয়াবহ নৌকাডুবিতে অন্তত ৪৬ জনের মৃত্যু, নিখোঁজ ১৫

Spread the news

২১ আগস্ট : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই শিশু বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর ১৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও ১৫ জন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার দেশটির সোকোটো প্রদেশের গোরোনি এলাকার গোরাউয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের মুখপাত্র আহমাদ রুফাই জানান, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৪৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষের ধারণা, নৌকাটিতে ৭০ জনের বেশি যাত্রী ছিলেন। তাদের বড় একটি অংশ ছিল শিশু। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। দুর্গম এলাকায় দুর্ঘটনাটি ঘটায় উদ্ধারকাজে নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে।

পুলিশের মুখপাত্র আহমাদ রুফাই বলেন, দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে পৌঁছানো কঠিন। নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, ধান কাটার কাজে যাওয়া কৃষিজমির মালিক ও শ্রমিকদের সঙ্গে কয়েকজন শিশুও নৌকাটিতে ছিল বলে তিনি ধারণা করছেন। তাঁর দাবি, ঘটনাস্থলে প্রায় ৫০টি মৃতদেহ দেখা গেছে। পরে অনেক মৃতদেহ স্থানীয় একটি মসজিদের সামনে মাদুর ও ঐতিহ্যবাহী কাপড়ে মোড়ানো অবস্থায় রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *