দুই মূল্যবান কার্বি গ্রন্থ “দ্য প্রিন্টেড পাল্স” এবং “উচপার অফ দ্যা ইংলং” উন্মোচন

Spread the news

বরাক তরঙ্গ, ২০ আগস্ট : গুয়াহাটির উজানবাজারের শহিদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ডিফু কার্বি ভাষা আলোচনা কেন্দ্রের অধ্যক্ষ ও কার্বি দৈনিক বাতরি কাগজের সম্পাদক ড. লংচিং টেরণে রচিত দুটি নতুন বই—”দ্য প্রিন্টেড পাল্স” এবং “উচপার অফ দ্যা ইংলং”—উন্মোচন করা হয়। দু’টি গ্রন্থ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কার্বি শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী পখিলা লেকথেপি এবং শিলচর অসম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থ সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভব প্রসাদ দেউরিয়া। উপস্থিত ছিলেন কার্বি অটোনমাস কাউন্সিলের শিক্ষা ইনচার্জ এম. ধীরেন ইংতি, বিশিষ্ট লেখক ও সাংবাদিক পবিত্র বরা, সাংবাদিক চন্দ্র কুমার শইকিয়া এবং ডিফু অঞ্চলের বহু গণ্যমান্য ব্যক্তি। লেখক ড. লংচিং টেরণ তার আশা প্রকাশ করেন যে, কার্বি সংবাদ ও সাহিত্যের ইতিহাস নিয়ে রচিত একটি গ্রন্থ এবং গ্রাম্য অঞ্চলকে কেন্দ্র করে রচিত প্রেমকাহিনী সংবলিত অন্যটি পাঠক সমাজে ইতিবাচক সাড়া পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *