“JUBO DARPAN EXCELLENT AWARDS 2026” পাচ্ছেন সঞ্জীব দাস

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ মে : শ্রীভূমি জেলার কর্ণমধু এলাকার বিশিষ্ট যোগাসন প্রশিক্ষক ও সমাজসেবী সঞ্জীব দাস-কে “JUBO DARPAN EXCELLENT AWARDS 2026”-এর জন্য মনোনীত করা হয়েছে। যোগাসন ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে দীর্ঘদিনের নিষ্ঠা, সাফল্য এবং সমাজের প্রতি তাঁর অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

সঞ্জীব দাস বর্তমানে অসম সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে কর্মরত থাকার পাশাপাশি “Yogasan Training Center, Sribhumi”-এর মাধ্যমে যোগচর্চা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি শুধুমাত্র একজন দক্ষ প্রশিক্ষক নন, বরং জাতীয় স্তরের একজন প্রতিষ্ঠিত যোগাসন কোচ ও বিচারক হিসেবেও সুপরিচিত।

তিনি Sports Authority of India এবং NS NIS, Patiala, Punjab-এর অধীনে National Yogasan Coach cum National Yogasan Judge হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন। এছাড়াও তিনি “KAYAYOGI”, “YOGARATNA (Gold Medal)” এবং “YOGASHREE” উপাধিতে ভূষিত হয়েছেন। দুইবারের National Yogasan Champion হিসেবে তাঁর সাফল্য গোটা বরাক উপত্যকা তথা অসমের জন্য গর্বের বিষয়।

সমাজের প্রতি নিজের দায়বদ্ধতা থেকে প্রতি মাসে প্রায় ২০ জন ছাত্র-ছাত্রীকে সম্পূর্ণ বিনামূল্যে যোগাসনের প্রশিক্ষণ প্রদান করে চলেছেন সঞ্জীব দাস। ভবিষ্যতে একটি Yoga Therapy Hospital প্রতিষ্ঠার পরিকল্পনাও তাঁর রয়েছে, যা সমাজের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন অনেকেই।

আগামী ৩১ মে, রবিবার, গুয়াহাটিতে অনুষ্ঠিতব্য বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হবে। অনুষ্ঠানের আয়োজনে রয়েছে JUBO DARPAN, সহযোগিতায় Netaji Chatra Yuba Sangha (NCYS)।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য গুণীজনদের সম্মাননা প্রদানের এই উদ্যোগ ইতিমধ্যেই রাজ্যের সাংস্কৃতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *