বরাক তরঙ্গ, ২৪ মে : শ্রীভূমি জেলার বিশিষ্ট সমাজকর্মী তথা শিক্ষিকা মিতালী নাথকে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ আগামী ৩১ মে, রবিবার গুয়াহাটিতে অনুষ্ঠিতব্য “JUBO DARPAN EXCELLENT AWARDS 2026”-এ সম্মাননা প্রদান করা হবে।
সাপ্তাহিক পত্রিকা যুব দর্পণ-এর উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা গুণী ব্যক্তিত্বদের সংবর্ধনা জানানো হবে।
পেশায় সরকারি বিদ্যালয়ের শিক্ষিকা মিতালী নাথ কর্মজীবনের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে সমাজসেবামূলক কাজ করে চলেছেন। তাঁর নিষ্ঠা, মানবিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হচ্ছে বলে আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
এই সম্মানজনক স্বীকৃতি লাভের খবরে তাঁর পরিচিত মহল, শুভানুধ্যায়ী ও জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।



