বরাক তরঙ্গ, ১০ মে : এক ঘরোয়া পরিবেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন উদযাপন করলো শিলচরের রাধামাধব কলেজ। কলেজের সাংস্কৃতিক কোষ এর উদ্যোগে শনিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, আবৃত্তি ও আলোচনার মাধ্যমে নোবেলজয়ী কবিকে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরে সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কলেজের উপাধ্যক্ষ রাহুল চক্রবর্তী। তিনি দুটি রবীন্দ্রসঙ্গীত এবং দু’টি কবিতাও আবৃত্তি করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে ও কবিতায় ‘তুমি’র এক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়। রবীন্দ্রসৃষ্টিতে বার বার এই ‘তুমি’ নানাভাবে ফিরে ফিরে এসেছে। এই ‘তুমি’র দর্শন নিয়ে আলোচনা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুন্ধতী দত্তচৌধুরী। আলোচনার পাশাপাশি তিনি ‘সখি ভাবনা কাহারে বলে’ রবীন্দ্রসঙ্গীতটিও পরিবেশন করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতাটির ইংরেজি ও বাংলায় এক সাথে আবৃত্তি করেন ড০ অরুন্ধতী দত্তচৌধুরী ও রাহুল চক্রবর্তী। দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রুমা নাথচৌধুরী ঠাকুরের বহুমুখী প্রতিভা সম্পর্কে আলোচনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অরুণাভ ভট্টাচার্য। তিনি বলেন, রবীন্দ্র প্রতিভা অসীম। তা আলোচনা করে শেষ করা যায় না। রবীন্দ্র দর্শনি আলোচনা করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক স্বর্ণালী রায়চৌধুরী। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নবনীতা দেবনাথ, পিয়া দাস ও শবনম সরংসা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নম্রতা নাথ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সুরভী ঘোষ, কলেজের গ্রন্থাগারিক সোনালী চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানো পৌরোহিত্য করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুন্ধতী দত্তচৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সূর্যসেন দেব। উপস্থিত ছিলেন অধ্যাপক রাহুল শরনিয়া, জীবন দাশ, কালীপদ দাশ, সন্তোষ বরা প্রমুখ।



