শ্রীভূমিতে ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী পালন

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ মে : অসম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের শ্রীভূমি রবীন্দ্র জয়ন্তী কমিটির উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষে কবির মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কমিটির সভাপতি সুব্রত ভট্টাচার্য, সহ-সভাপতি নন্দ কিশোর বণিক, রাজ্য প্রতিনিধি সুলেখা দত্ত চৌধুরী, সৌমিত্র পাল, মৃত্যুঞ্জয় চক্রবর্তী, জেলা কো-অর্ডিনেটর অরূপ রায়, উপদেষ্টা অমৃত লাল বণিক, সদস্য রুবি মল্লিক, বিষ্ণুপদ নাগ প্রমুখ।

এদিন রাজ্য প্রতিনিধি সৌমিত্র পাল বলেন, অসম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শিলাদিত্য দেব দায়িত্ব গ্রহণের পর থেকে অসমজুড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজী সুভাষচন্দ্র বসু-র জন্মজয়ন্তী উদযাপনের পাশাপাশি তাঁদের আদর্শ ও চিন্তাধারা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও জেলা ভিত্তিক এবং পরে রাজ্য ভিত্তিক রবীন্দ্রসঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হবে। এই প্রতিযোগিতায় অংশ নিতে শিল্পীদের প্রতি আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *