মিজোরামে FCRA সংশোধনী বিলের প্রতিবাদে পদযাত্রা

Spread the news

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : Foreign Contribution Regulation Act (FCRA) Amendment Bill, 2026-এর বিরোধিতায় মঙ্গলবার আইজলে প্রতিবাদী পদযাত্রার আয়োজন করল কাউন্সিল অব চার্চেস ইন মিজোরাম (CCM)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে জারকাওত ও সিকুলপুইকাওন—দুই এলাকা থেকে পৃথক পদযাত্রা বের হয়। দুই দিক থেকে আসা পদযাত্রা ভানাপা হলের সামনে এসে মিলিত হবে। এরপর সেখানে অনুষ্ঠিত হবে প্রতিবাদী সমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করবেন CCM-এর কোষাধ্যক্ষ তথা উপাধ্যক্ষ আর. লালমালসাওমা। বক্তব্য রাখবেন সংগঠনের সভাপতি রেভারেন্ড ড. আর লালবিয়াকলিয়ানা।

CCM-এর সাধারণ সম্পাদক রেভারেন্ড ড. লালহমাংগাইহা স্বাগত বক্তব্য রাখার পাশাপাশি কর্মসূচির শেষে ধন্যবাদ জ্ঞাপন করবেন। প্রার্থনা ও আশীর্বাদের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি করবেন রেভারেন্ড জোসেফ কোমা চিনজাহ।

উল্লেখ্য, বর্তমানে কাউন্সিল অব চার্চেস ইন মিজোরাম (CCM)-এর সঙ্গে মোট ৯টি চার্চ যুক্ত রয়েছে। CCM-এর অন্তর্ভুক্ত নয় এমন অন্যান্য চার্চগুলিকেও এই প্রতিবাদী পদযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *