সাইরং এক্সপ্রেস দুর্ঘটনা : আহত ৮ জনের পরিচয় মিলল, চালু হেল্পলাইন

Spread the news

বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : কলকাতা থেকে মিজোরাম আইজলগামী সাইরং এক্সপ্রেস (১৩১২৫) দুর্ঘটনার কবলে পড়েছে। কামরূপ জেলার ডিগারু স্টেশনের কাছে ট্রেনের ইঞ্জিন-সহ ছটি কামরা লাইনচ্যুত হয়েছে। বুধবার সকালে ঘটনায় একাধিক যাত্রী জখম হয়েছে। চলছে উদ্ধারকাজ। দুর্ঘটনার খবরে উদ্বেগ ছড়িয়েছে পরিবার-পরিজন, আত্মীয়দের মধ্যে।

ইতিমধ্যে জখম আট জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন রামবোয়াল সাইহা মিজো, নীতুশকুমার রায়, অক্ষয় চক্রবর্তী, জিমি বর্মন, নুরজাহান বিবি, কুহিনুর মণ্ডল, মমতাজ বেগম ও কলিম উদ্দিন। 

ওই ট্রেনের যাত্রীদের পরিজনরা যাতে তথ্য পান, সেজন্য ইতিমধ্যেই হেল্প ডেস্ক খোলা হয়েছে। শিয়ালদহ স্টেশনে হেল্পডেস্ক চালু হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জংশন স্টেশনে হেল্পডেস্ক চালু হয়েছে। অসমের গুয়াহাটি স্টেশন ও লামডিংয়ে হেল্পডেস্ক হয়েছে। রেলকর্মীরা অনবরত তথ্য দিচ্ছেন সাধারণ মানুষদের। শিয়ালদহ স্টেশনের হেল্পলাইন নম্বর – ০৩৩-২৩৮৩ ৩৩২৬, ০৩৩-২৩৫০ ৯৬৪৩। আলিপুরদুয়ার জংশনের হেল্পডেস্ক নম্বর হল ৯০০২০৫২৯৫৭, ৯০৪৬২২৬৬৩৫, ০৩৫৬৪ ২৫৩৪৯৮(১০৭২), ০৩৫৬৪ ২৭০৮৭০ (১০৭২), ০৩৫৬৪ ২৭০৮৭১ (১০৭২), ০৩৫৬৪ ২৫২৪৯৮ (১০৭২)।

লামডিংয়ের হেল্পলাইন নম্বর ০৩৭৬৪ ২৬৩৮৫৮, ০৩৭৬৪ ২৬৫৯৫৮, ০৩৭৬৪ ২৬৩৮৩১। সিকিউরিটি হেল্পলাইন নম্বর – ০৩৬৭৪ ২৬৩২৬৮, ০৩৭৬৪ ২৬৫৯৪৯, ০৩৬৭৪ ২৬৫৯৫০। গুয়াহাটির হেল্পলাইন নম্বর ০৩৬১ ২৭৩১৬২১, ০৩৬১ ২৭৩১৬২২, ০৩৬১ ২৭৩১৬২৩।

রেল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে শিয়ালদহ থেকে একটি বিশেষ ট্রেন অসম রওনা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা হয়েছে। অন্য বিশেষ ট্রেনে বাকি যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। যাত্রীদের ফিরিয়ে আনার ব্যবস্থাও হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *