জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেফতার ২, বাজেয়াপ্ত সামগ্রী

Spread the news

বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : ঝাণ্ডি-মুণ্ডার জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। গুয়াহাটির খেনমেলা, লকরা এলাকায় বশিষ্ঠ থানার EGPD দলের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। জানা গেছে, অভিযানে অভিজিৎ দাস (২৬) এবং কিশোর দাস (২৭) নামে দু’জনকে গ্রেফতার করা হয়।

অভিযানে জুয়ার আসর থেকে একটি ঝাণ্ডি-মুণ্ডা পাশা খেলার বোর্ড, ছয়টি পাশা, একটি পাশার বাক্স, দু’টি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৪৯০ টাকা উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *