গাছে ধাক্কা বিমানের, চাঞ্চল্য ছত্তীসগঢ়ে, প্রাণহানির আশঙ্কা

Spread the news

২০ এপ্রিল : ছত্তীসগঢ়ের জশপুর জেলায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার দুপুরে পাহাড়ের গায়ে একটি বেসরকারি বিমান ভেঙে পড়ায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, জশপুর-নারায়ণপুর অঞ্চলের একটি দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গলঘেরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, উড্ডয়নের সময় বিমানটি একটি বড় গাছে ধাক্কা মারে এবং এরপর নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালে আছড়ে পড়ে।

ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি), যেখানে দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা যাচ্ছে।

খবর পেয়ে জশপুর জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসনের একটি বড় দল দ্রুত উদ্ধারকাজে নেমেছে। তবে বিমানটিতে ঠিক কতজন যাত্রী বা ক্রু সদস্য ছিলেন, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য মেলেনি। উদ্ধারকাজ চলার পাশাপাশি বিস্তারিত তথ্য জানার চেষ্টা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *