ভারতমালা প্রকল্পের কাজে গতি, পাথারকান্দিতে উচ্ছেদ অভিযান
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : ভারতমালা পরিযোজনার আওতায় সড়ক নির্মাণ ও উন্নয়নকাজ দ্রুত এগিয়ে নিতে পাথারকান্দি সমজেলার বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালাল প্রশাসন। মঙ্গলবার প্রকল্পের নির্ধারিত অ্যালাইনমেন্টের মধ্যে থাকা বাড়িঘর, দোকানপাট-সহ বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়। পাথারকান্দি সমজেলার সহকারী জেলা কমিশনার (ACS) ত্রিদিব রায়ের নির্দেশনায় পরিচালিত অভিযানের তদারকি করেন পাথারকান্দির সার্কেল অফিসার (CO)…
