মানবিক চেতনা ও সাংস্কৃতিক নিষ্ঠার স্বীকৃতিতে “যুব দর্পণ এক্সেলেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬” পাচ্ছেন বিপ্লব দে
বরাক তরঙ্গ, ২৪ মে : শিলচর থেকে প্রকাশিত প্রখ্যাত সাপ্তাহিক বাংলা সংবাদপত্র ও ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম “যুব দর্পণ”-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আগামী ৩১শে মে, রবিবার গুয়াহাটিতে স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার সহযোগিতায় এক গৌরবোজ্জ্বল সাংস্কৃতিক সন্ধ্যা, সম্মাননা প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অসম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট…
