Headlines

ট্রেন থেকে নামার সময় ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু কাটিগড়ার যুবকের

বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : সাতসকালে অঘটন। তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামার সময় পা পিছলে পড়ে মৃত্যু ঘটল যুবকের। এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার সকালে বিহাড়া এলাকায়। মৃত যুবক কাটিগড়ার বিল বরুঙ্গার বাসিন্দা মৃগেন্দ্র সিনহা। জানা যায়, রঙ্গিয়া-শিলচর এক্সপ্রেস ট্রেনে সকাল ৬টার দিকে ঘটে। ট্রেনটি বিহাড়া স্টেশনের কাছাকাছি ধীর গতিতে চলাকালীন মৃগেন্দ্র সিনহা দ্রুত…

Read More

ভোটের হাওয়ায় উত্তাল উত্তর করিমগঞ্জ, রকিবুলের বার্তায় চাঙ্গা কংগ্রেস শিবির

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তর করিমগঞ্জে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। বৃহস্পতিবার ভাঙ্গা বাজারে আয়োজিত কংগ্রেসের এক বিশাল নির্বাচনী সভায় ধুবড়ির সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেনের উপস্থিতিতে জনসমাগমে ভরে ওঠে গোটা এলাকা। তাঁর সভাকে ঘিরে কংগ্রেস শিবিরে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সভায় কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমদ পান্নার…

Read More

বাড়ি ফেরার পথে দুষ্কৃতির হামলার শিকার সাংবাদিক, চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ২ এপ্রিল : বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হন ত্রিপুরার বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি প্রভাত ঘোষ (৪৮)। ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ ঘটেছে। এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। জানা গেছে, প্রতিদিনের মতোই কাজ সেরে বাড়ি ফিরছিলেন প্রভাত ঘোষ। সেই সময় পথেই আচমকা তাঁর ওপর হামলা চালানো হয়…

Read More

সোনাইয়ে সায়নী ঘোষের ঝড়, উপচে পড়া ভিড়

বরাক তরঙ্গ, ২ এপ্রিল : সোনাই বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপ আরও বাড়ালেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারক ও সাংসদ সায়নী ঘোষ। বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাই ময়ীনুল হক চৌধুরী মুক্ত মঞ্চে তৃণমূল প্রার্থী শাহাজাহান লস্করের সমর্থনে আয়োজিত জনসভায় বিজেপি এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন তিনি। এনআরসি থেকে শুরু করে লাগামছাড়া মূল্যবৃদ্ধি—প্রতিটি বিষয়েই কেন্দ্রকে কড়া ভাষায়…

Read More

ধলাইয়ে এনএসএস ইউনিটের উদ্যোগে স্বাস্থ্য কেন্দ্রে সেবা শিবির, ফল বিতরণ ও সাফাই অভিযান

বরাক তরঙ্গ, ২ এপ্রিল : ধলাই বিএনএমপি স্কুলের ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস) ইউনিটের উদ্যোগে বৃহস্পতিবার ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক বিশেষ সামাজিক সেবা শিবির অনুষ্ঠিত হয়। দুপুর প্রায় ১২টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে এই কর্মসূচি। স্কুলের সহকারী অধ্যক্ষ তথা এনএসএস প্রোগ্রাম অফিসার খাইরুল ইসলাম লস্করের নেতৃত্বে ছাত্র-ছাত্রী স্বেচ্ছাসেবকরা হাসপাতালে ভর্তি রোগী ও…

Read More

নদীতে বিষ ফেলে মাছ নিধন, মামলা

বরাক তরঙ্গ, ২ এপ্রিল : মিজোরামে তোরিয়াল হাইড্রোইলেক্ট্রিক প্রকল্পের আওতায় সোনাই নদীর উজানে নির্মিত বাঁধের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে সোনাই নদী। এরই মধ্যে নদীর জলে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ সামনে আসায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। ঘটনায় বনরাজ পাঁচ সমাজের পক্ষ থেকে পালংঘাট আউটপোস্টে একটি লিখিত এফআইআর দায়ের…

Read More

উধারবন্দ ও বড়খলা প্রার্থীদের সমর্থনে জোরদার প্রচার পরিমলের

বরাক তরঙ্গ, ২ এপ্রিল : উধারবন্দ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালার সমর্থনে দলীয় সভা সাংসদ ও অসম প্রদেশ বিজেপির বরিষ্ঠ নেতা পরিমল শুক্লবৈদ্যের। বৃহস্পতিবার রংপুরের মধুরাপুল পয়েন্টে এক বিশাল দলীয় সভায় অংশ নেন তিনি। এই সভায় প্রায় ৫০ জনেরও বেশি মুসলিম সম্প্রদায়ের লোক বিজেপির প্রতি আকৃষ্ট হয়ে যোগ দেন। তারপর তিনি বড়খলা বিধানসভা কেন্দ্রের…

Read More

ধলাইয়ে বিজেপি প্রার্থীর জোরদার প্রচার, নরসিংহপুর মণ্ডলে সভায় ব্যাপক সাড়া

বরাক তরঙ্গ, ২ এপ্রিল : ধলাই বিধানসভা কেন্দ্রে জোর প্রচার বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাশের। বৃহস্পতিবার নরসিংহপুর মণ্ডলের বিভিন্ন এলাকায় ধারাবাহিক শক্তিকেন্দ্রভিত্তিক সভার মাধ্যমে জনসংযোগ কর্মসূচিকে আরও সক্রিয় করে তোলেন তিনি। সমাচারণপুর, রাজগোবিন্দপুর, রাজঘাট, মধ্য চাঁদিঘাট, বাঘেউয়ালা এবং হরধনপুর-সহ একাধিক স্থানে অনুষ্ঠিত এই সভাগুলিতে কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়ে। দিনের শুরুতেই সমাচারণপুরে আয়োজিত সভায় কর্মীদের উৎসাহ…

Read More

নির্বাচনের আগে শক্তি প্রদর্শন বিজেপির, পাথারকান্দিতে সংখ্যালঘু এলাকায় নজরকাড়া পদযাত্রা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপি তাদের সাংগঠনিক শক্তির জোরালো প্রদর্শন করল। বিশেষ করে সংখ্যালঘু ও চা-বাগান অধ্যুষিত এলাকাগুলিতে দলের প্রচারে উল্লেখযোগ্য সাড়া মিলছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। কটামণি এলাকায় আয়োজিত এক বিশাল পদযাত্রা এই বার্তাকেই আরও স্পষ্ট করে তুলেছে। বৃহস্পতিবার লোয়াইরপোয়া ব্লকের ইচাবিল জিপির…

Read More

কনকপুর থেকে মাদক উদ্ধার, আটক ১

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২ এপ্রিল : কনকপুর দ্বিতীয় খণ্ড থেকে হেরোইন উদ্ধার করল পুলিশ।  বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় সাড়ে ৬টা নাগাদ নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে শিলচর থানার একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় কানকপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আবুল হোসেন চৌধুরীর ভাড়া বাড়ি থেকে তাঁর হেফাজত থেকে সন্দেহভাজন হেরোইনের পাঁচটি সাবান কেস (মোট ওজন ৬১ গ্রাম)…

Read More