বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : বড়খলার ভাঙ্গারপারের কলাছড়িপার পূর্বকুড়িতে আগামী ২৪ অক্টোবর, শনিবার বিকেল ৪টা থেকে ‘ওয়ান নাইট সেভেন-এ-সাইড’ নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ফুটবলপ্রেমীদের উৎসাহিত করতে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহী দলগুলিকে পরিচালনা কমিটির সঙ্গে যোগাযোগ করে নাম নথিভুক্ত করার আহ্বান জানানো হয়েছে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে নগদ ১০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স-আপ দলকে ৫ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হবে। পাশাপাশি, সেরা খেলোয়াড়দের উৎসাহিত করতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারেরও ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজকরা জানান, প্রতিটি দলে সর্বাধিক ৯ জন খেলোয়াড়ের নাম নথিভুক্ত করা যাবে। তবে মাঠে একসঙ্গে খেলতে পারবেন ৭ জন। প্রতিযোগিতায় খেলোয়াড়দের খালি পায়ে খেলতে হবে।
পরিচালনা কমিটির পক্ষ থেকে ফুটবলপ্রেমী ও আগ্রহী দলগুলিকে নির্ধারিত সময়ের মধ্যে নাম নথিভুক্ত করে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। যোগাযোগ নম্বর হল ৬০০১৩১৫৩৫৪, ৬০০৩১৮৭২১১, ৬০০০৬৪১৮১০।




