কালাছড়া রাধারমণ সেবাশ্রমে বৃহস্পতিবার গুরুমা রাধারাণী দেবীর শুভ আবির্ভাব তিথি উদযাপন
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৭ জুন : আধ্যাত্মিক ভক্তি, শ্রদ্ধা ও সেবার আদর্শকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার বাজারিছড়ার কালাছড়াস্থিত শ্রীশ্রী রাধারমণ সেবাশ্রমে মহাসমারোহে পালিত হবে শ্রীশ্রী গুরুমা রাধারাণী দেবীর শুভ আবির্ভাব তিথি। এ উপলক্ষে সেবাশ্রম প্রাঙ্গণে ইতোমধ্যেই ভক্ত-অনুরাগীদের মধ্যে উৎসবমুখর ও ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়েছে। গুরুমা রাধারানি দেবীর আধ্যাত্মিক শিক্ষা, মানবসেবা ও ভক্তিমূলক আদর্শকে স্মরণ…
