মাদকবিরোধী অভিযানে নেমে ধ্বংস করা হলো ৩০ হাজার গাঁজার চারা

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ জুন : মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। মঙ্গলবার রাতে পিআর বাড়ি থানার পুলিশ, রাঙ্গামুড়া আউটপোস্টের পুলিশ, টিএসআর জওয়ান এবং মহিলা পুলিশ সদস্যদের সমন্বয়ে পশ্চিম পাইখোলা এলাকার সাধুপাড়ায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালীন এলাকায় বিপুল পরিমাণ অবৈধ গাঁজার চারা শনাক্ত করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৩০ হাজার গাঁজার চারা উদ্ধার করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া মেনে সেগুলি ঘটনাস্থলেই কেটে ও উপড়ে ধ্বংস করা হয়।

পুলিশের দাবি, অবৈধ মাদক চাষ নির্মূল এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি, অবৈধ গাঁজা চাষ, মাদক পাচার ও মাদক-সংক্রান্ত যেকোনও অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্পষ্ট জানিয়েছে পুলিশ প্রশাসন। এই অভিযানের ফলে এলাকায় অবৈধ মাদক চাষের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও একবার সামনে এল বলে মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *