ভোটের দু’দিন আগে ধাক্কা, কংগ্রেস ছাড়লেন সূর্যকান্ত

৭ এপ্রিল : রাজ্য বিধানসভা নির্বাচনের দু’দিন আগে কাছাড় জেলা কংগ্রেসে বড় ধাক্কা। দল ছাড়লেন ২০২৪-এর শিলচর লোকসভা আসনের দলীয় প্রার্থী সূর্যকান্ত সরকার। সোমবার দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রে সরকার উল্লেখ করেছেন, দলের প্রতি তাঁর আন্তরিক নিষ্ঠা ও অবিচল অঙ্গীকার থাকা সত্ত্বেও দলীয় নেতৃত্বের খামখেয়ালিপনার জন্য পদত্যাগ…

Read More

৭ এপ্রিল বসে ‘আসাম’ বিধানসভার প্রথম অধিবেশন

।। আশু চৌধুরী ।।৭ এপ্রিল : ১৯৩৭ সালের ৭ এপ্রিল শিলংয়ে অনুষ্ঠিত প্রথম অধিবেশনের মধ্য দিয়ে অসম বিধানসভার সূচনা হয়। সে সময় শিলং ছিল তৎকালীন অবিভক্ত আসামের রাজধানী এবং সেখানকার অ্যাসেম্বলি চেম্বারেই প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ১৯৩৭ সালে আসাম বিধানসভার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন স্যার মৌলভী সাইয়িদ মুহাম্মদ সাদুল্লা। তৎকালীন সময়ে মুখ্যমন্ত্রী পদটিকে ‘প্রিমিয়ার’ বা প্রধানমন্ত্রী…

Read More

এক রাতেই ইরানকে নিশ্চিহ্ন করা সম্ভব : হুঙ্কার ট্রাম্পের

৭ এপ্রিল : মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি করে ইরানকে ফের সরাসরি হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সোমবার এক বিবৃতিতে তিনি স্পষ্টভাবে জানান, আমেরিকা চাইলে মাত্র এক রাতেই সমগ্র ইরানকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার…

Read More

আজ বিকেল ৫টায় প্রচার শেষ, নিষিদ্ধ সমীক্ষা

বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যজুড়ে তুঙ্গে ওঠা নির্বাচনী প্রচার অভিযান আজ মঙ্গলবার বিকেল ৫টায় শেষ হবে। নির্বাচন কমিশনের জারি করা বিবৃতি অনুযায়ী, অসম বিধানসভার সাধারণ নির্বাচন উপলক্ষে রাজ্যের সব বিধানসভা আসনের জন্য ‘নীরবতা পর্ব’ ৭ এপ্রিল সন্ধ্যা ৫টা থেকে শুরু হবে। এই প্রক্রিয়া ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা আগে কার্যকর হয়।…

Read More

শিলচরে কংগ্রেসকে সমর্থন আন-এমপ্লয়েড ইয়ুথ অ্যাসোসিয়েশনের

বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : রাজ্যে বিধানসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসকে সমর্থন জানালো ‘সাউথ অসম আন-এমপ্লয়েড ইয়ুথ অ্যাসোসিয়েশন।’ সোমবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সৌরভ দেব বলেন, কর্মসংস্থানের অভাবে যুব প্রজন্ম আজ দিশাহারা। সরকারি ভ্রান্ত নীতির জন্য প্রকৃত উন্নয়ন স্তব্ধ। এই অবস্থায় কংগ্রেস প্রার্থীদের জয়ী করার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।…

Read More

৬ জন ইউক্রেনীয় এবং একজন মার্কিন নাগরিককে ৩০ দিনের বিচারবিভাগীয় হেফাজতে

বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : জাতীয় তদন্ত সংস্থার আদালত NIA-এর জিজ্ঞাসাবাদের পর ৬ জন ইউক্রেনীয় এবং একজন মার্কিন নাগরিককে ৩০ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা ভিসা নিয়ে ভারতে এসে সংরক্ষিত এলাকা মিজোরামে প্রবেশ করে। এরপর তারা মায়ান্মারে গিয়ে বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপন করে। NIA-র দাবি, তারা মায়ান্মারে প্রশিক্ষণ নিয়েছিল এবং…

Read More

স্ত্রীর সম্পত্তি গোপনের অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ কংগ্রেস

বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : এইবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-এর বিরুদ্ধে যেন জোরালোভাবে নেমে পড়েছে বিরোধী কংগ্রেস দল। মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগের রাজনীতিতে উত্তাল হয়ে উঠেছে অসম। এই অভিযোগের সঙ্গে মুখ্যমন্ত্রীর স্ত্রীর নামও জড়িয়ে পড়েছে। এরপর কী কী ঘটেছে, তা ইতিমধ্যেই সকলেই জানেন। এই বিতর্ক এখানেই শেষ হয়নি, বরং অভিযোগ আরও জোরদার হয়েছে।…

Read More

শিলচরে কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালের জনসভা, উন্নয়ন ও পরিবর্তনের বার্তা

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : শিলচর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালের নির্বাচনী প্রচার ক্রমেই জোরদার হচ্ছে। সোমবার শহরের আশ্রম রোড এলাকায় আয়োজিত এক বৃহৎ জনসভায় অংশগ্রহণ করেন তিনি। সভাস্থলে মহিলা-পুরুষসহ বিপুল সংখ্যক কংগ্রেস সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা নির্বাচনের আগে দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে…

Read More

শিলচরে তৃণমূল স্তরে জোর রাজদীপের

বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : শিলচর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গতি আনতে সোমবার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেন বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায়। দিনভর পদযাত্রা, রোড শো ও একাধিক জনসভার মাধ্যমে তিনি সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগে জোর দেন। দিনের সূচনা হয় দাস কলোনি এলাকা থেকে পদযাত্রার মাধ্যমে। এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।…

Read More

কাছাড়ে এসইউসিআই জোরদার প্রচার, বিভিন্ন অঞ্চলে পথসভা

বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : এসইউসিআই (কমিউনিস্ট) দলের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী হিল্লোল ভট্টাচার্যের সমর্থনে সোমবার কাকরাখাল ও গুমড়া বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় বক্তব্য রাখেন দলের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী হিল্লোল ভট্টাচার্য, আফজল হোসেন মজুমদার ও প্রেমানন্দ দাস। বক্তারা বলেন, নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বিজেপি দলের নেতারা ব্যক্তিগত কুৎসা রটানো…

Read More