২১ জুন : নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল সুইডেন। তবে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে বড় ধাক্কা খেল তারা। শনিবার রাতে ‘এফ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টে নিজেদের শক্তির প্রমাণ দিল ডাচরা।
নেদারল্যান্ডসের জয়ে বড় ভূমিকা নেন ব্রায়ান ব্রবি ও কোডি গাকপো। দু’জনেই জোড়া গোল করেন। দলের পঞ্চম গোলটি করেন বদলি খেলোয়াড় ক্রিসেনসিও সমারভিল।
এই জয়ের ফলে দুই ম্যাচে এক জয় ও এক ড্র নিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস। অন্যদিকে, ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সুইডেন।
ম্যাচের ফলাফল একতরফা হলেও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। বল দখলের লড়াইয়ে নেদারল্যান্ডস ছিল সামান্য এগিয়ে। ডাচদের দখলে ছিল ৫১ শতাংশ বল, যেখানে সুইডেনের ছিল ৪৯ শতাংশ। গোলমুখে নেদারল্যান্ডস ১০টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। বিপরীতে সুইডেন ১৬টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে ৮টি।
ম্যাচের পঞ্চম মিনিটেই ব্রবির গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। গাকপোর সঙ্গে দুর্দান্ত বোঝাপড়ার পর ডি-বক্সে ঢুকে কাছ থেকে বল জালে জড়ান তিনি। ১৭তম মিনিটে ডেনজেল ডামফ্রিসের ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন ব্রবি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গাকপোর জোড়া গোলে ম্যাচ পুরোপুরি ডাচদের নিয়ন্ত্রণে চলে যায়। বদলি নেমে অ্যান্থনি এলাঙ্গা সুইডেনের হয়ে একটি গোল শোধ করলেও শেষদিকে সমারভিলের গোল সুইডেনের পরাজয়কে আরও বড় করে তোলে।
দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ৫-১ ব্যবধানের জয়ে বিশ্বকাপের নকআউট পর্বের পথে আরও একধাপ এগিয়ে গেল নেদারল্যান্ডস।
ম



