মিজোরামের চানমারি-রামহ্লুন সড়কে ভূমিধস, যান চলাচল ব্যাহত
বরাক তরঙ্গ, ৮ জুলাই : মিজোরামের রাজধানী আইজলে বুধবার দুপুরে চানমারি থেকে রামহ্লুনগামী প্রধান সড়কে আকস্মিক ভূমিধসের ঘটনা ঘটেছে। কাস্টমস অফিসের নিচের দিকের পাহাড়ি ঢাল থেকে বিপুল পরিমাণ মাটি ধসে পড়ায় সড়কটি সম্পূর্ণভাবে যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ভূমিধসের কারণে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।…
