নাগা প্রতিবাদের জেরে ইম্ফল-উখরুল সড়কে পাথর ফেলে অবরোধ, স্তব্ধ যান চলাচল
বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : নাগা সম্প্রদায়ের বিক্ষোভের মধ্যে মণিপুরের উখরুল জেলায় ইম্ফল-উখরুল সংযোগকারী জাতীয় সড়ক-২০২-এ বড়সড় পাথর ফেলে অবরোধ তৈরি হওয়ায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে যান চলাচল। জেলার হুংপুং (Hungpung) গ্রামে এই অবরোধ গড়ে তোলা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, তালুই-হুমি গ্রামে গতকালের এক মর্মান্তিক ঘটনার পর কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গ’-এর অভিযোগ তুলে…
