লক্ষীপুরের ‘কিউ’ জাতের আনারস মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন কৌশিক রায়

Spread the news

বরাক তরঙ্গ, ১০ জুলাই : কাছাড়ের লক্ষীপুর এলাকার আনারস চাষিদের একটি প্রতিনিধিদল নিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে উৎপাদিত খ্যাতনামা ‘কিউ’ (Kew) জাতের আনারস তুলে দেন মন্ত্রী কৌশিক রায়।

এই বিশেষ জাতের আনারস বর্তমানে আন্তর্জাতিক বাজারে ব্যাপক পরিচিতি লাভ করায় কৃষক সমাজের মধ্যে উৎসাহ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিনিধিদলের সদস্যরা জানান, লক্ষীপুরের কিউ জাতের আনারস আজ বিশ্বের বিভিন্ন দেশের বাজারে পৌঁছে স্থানীয় কৃষকদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং উৎপাদন দক্ষতার স্বীকৃতি এনে দিচ্ছে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎকে কৃষকদের জন্য উৎসাহব্যঞ্জক বলে উল্লেখ করা হয়। পাশাপাশি, লক্ষীপুরের আনারসকে দেশ-বিদেশে আরও সুপরিচিত করে তোলার লক্ষ্যে কৃষি ও বিপণন ক্ষেত্রের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন চাষিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *