সোনাইয়ে গোলের বন্যা জিরিবাম এফসির
বরাক তরঙ্গ, ১০ জুলাই : গোলের বন্যায় ভাসিয়ে দিল জিরিবাম এফসি। শুক্রবার সোনাইয়ে বাসারত আলি লস্কর ও সুরুজ আলি বড়ভূইয়া মেমোরিয়াল প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টে লালখালকে ৬-০ গোলে পরাজিত করেছে তারা। জিরিবাম এফসির হয়ে নাসিব খান হ্যাটট্রিক গোল করেন। তিনি ১৯, ৪৭ ও ৫৩ মিনিটে তিনটি গোল করেন। এছাড়া পাওলিংকোল ২৩ ও ৩৬ মিনিটে জোড়া…
