ফল প্রকাশের আগে করিমগঞ্জ কলেজের স্ট্রং রুম পরিদর্শন কংগ্রেসের প্রতিনিধি দলের পরিদর্শন

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : নির্বাচনী ফলাফল ঘোষণার আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই করিমগঞ্জ কলেজের স্ট্রং রুমকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শাসক-বিরোধী সহ বিভিন্ন দলের প্রার্থীদের ভাগ্য এখন ইভিএমে বন্দি অবস্থায় এই স্ট্রং রুমে সংরক্ষিত। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও ইভিএমগুলিকে ঘিরে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলির বাড়তি নজর স্পষ্ট। এই পরিস্থিতিতে মঙ্গলবার…

Read More

চিত্রসাংবাদিকতার জনক রঘু রাইয়ের স্মৃতিচারণ গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে কক্ষে বুধবার সকাল ১১ টায় প্রয়াত ভারতীয় চিত্রসাংবাদিকতার জনক, পদ্মশ্রী রঘু রাইয়ের প্রয়াণে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়।  আয়োজিত এই স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, নিবন্ধক বিদ্যুৎকান্তি পাল, শৈক্ষিক নিবন্ধক অভিজিৎ নাথ, বিত্ত আধিকারিক রনবিজয় দাস এবং বিভাগীয়…

Read More

শিলচর-কালাইন সড়কের বেহাল দশা নিয়ে মোহনপুরে বড়খলা যুব কংগ্রেসের প্রতিবাদ

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : দীর্ঘদিন ধরে শিলচর-কালাইন সড়কের বিভিন্ন অংশে অসংখ্য বড় বড় গর্ত তৈরি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বড়খলা বিধানসভা এলাকার ভাঙ্গারপার, মোহনপুর, তিনঘরী, জ্বলাগ্রামসহ একাধিক স্থানে সড়কের অবস্থা এতটাই খারাপ যে, গর্তগুলো প্রায় পুকুরের আকার নিয়েছে। বর্ষার শুরুতেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি…

Read More

আলগাপুর বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : আলগাপুর বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে।  প্রদ্যুত পালে ব্যবসায়িক প্রতিষ্ঠানে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানের বহু সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রদ্যুত পালের দোকান ছাড়াও বাপ্পা পাল, রানা পাল ও পান্না পালের তিনটি দোকান ক্ষতিগ্রস্ত…

Read More

শিলচরে আচমকা উপড়ে পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা পেলেন চালক

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : ঝড় ছাড়াই শিলচরের কাঁঠাল রোডের চন্দ্রপুর জারোইলতলা এলাকায় বুধবার সকাল প্রায় ১০টা নাগাদ হঠাৎই একটি পুরোনো গাছ উপড়ে পড়ল রাস্তার উপর। আকস্মিক এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাকালে একটি গাড়ি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ গাছ ভেঙে পড়লেও উপস্থিত বুদ্ধির জোরে চালক অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াতে…

Read More

রাজ্যে সড়ক দুর্ঘটনায় উদ্বেগ বাড়ছে, গুয়াহাটি নেওয়ার পথে মৃত্যু কিশোরের

বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : রাজ্যে প্রতিদিন ধারাবাহিক সড়ক দুর্ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে। দক্ষিণ কামরূপ জেলার সমরিয়া কেন্দ্রের অন্তর্গত গরৈমারী-সোনতলী এলাকায় সোমবার পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার বিকেলে আবারও এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাইক ও একটি ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে হাহঁচরী এলাকায় দুই কিশোর গুরুতরভাবে আহত হয়। দুর্ঘটনায় আহত…

Read More

নিখোঁজের পর মুখ খুললেন ভাবনা শর্মা, প্রেমিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : অবশেষে মহানগরী থেকে নিখোঁজ হওয়া ভাবনা শর্মা মুখ খুললেন। পুরো ঘটনাকে ঘিরে তিনি স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন এবং সামাজিক মাধ্যমে প্রেমিক নিহারজ্যোতি শর্মার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন। উল্লেখ্য, ফেসবুক লাইভে ভাবনা জানান, ২৪ এপ্রিল তিনি নিজেই বাড়ি থেকে শিলং যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। শিলংয়ের একটি হোটেলে একাই প্রবেশ করেছিলেন বলেও দাবি…

Read More

গুয়াহাটিতে রায়পুর পুলিশের দল আটক, ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : গুয়াহাটিতে একটি মামলার তদন্তে এসে বিপাকে পড়েছে ছত্তিশগড়ের রায়পুর পুলিশের একটি দল। তদন্তের আড়ালে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে তাদের আটক করেছে পুলিশ, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মামলার নিষ্পত্তির নামে এক ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করে অভিযুক্ত দলটি। অভিযোগ, দাবি করা অর্থ না দেওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে জোরপূর্বক…

Read More

যুক্তরাষ্ট্রকে ‘সমুদ্রে দস্যুতা’ বলে আখ্যা ইরানের

২৯ এপ্রিল : ইরানি তেলবাহী ট্যাঙ্কার বাজেয়াপ্ত ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ওয়াশিংটনের এই পদক্ষেপকে ‘সমুদ্রে দস্যুতা’ বলে আখ্যা দিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। বাকায়ি বলেন, আন্তর্জাতিক আইন ও সামুদ্রিক নিরাপত্তা নীতির চরম লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র। তার মতে,…

Read More

দীর্ঘমেয়াদি নৌ-অবরোধ জোরদারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

২৯ এপ্রিল : ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি নৌ-অবরোধ জোরদারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ কৌশল প্রণয়নের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রস্তাবিত এই পরিকল্পনার লক্ষ্য ইরানের বন্দর থেকে তেলবাহী ট্যাঙ্কারসহ গুরুত্বপূর্ণ জাহাজের চলাচল কঠোরভাবে সীমিত করা। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের মতে অর্থনৈতিক ও কৌশলগত চাপ…

Read More