১২ জুলাই : বিশ্বকাপের ২৩তম আসরের সেমিফাইনালে উঠে গেছে ফিফা র্যাঙ্কিঙের শীর্ষ চার দল ফ্রান্স, আর্জেন্টিনা স্পেন ও ইংল্যান্ড। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই উঠল সেমিফাইনালে।
আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরের দিন দ্বিতীয় সেমিতে লড়বে ইংল্যান্ড ও আর্জেন্টিনা।
ফিফা র্যাঙ্কিঙের বর্তমানে শীর্ষে ফ্রান্স, দ্বিতীয় আর্জেন্টিনা। পরের দুই স্থানে আছে যথাক্রমে- স্পেন ও ইংল্যান্ড।
এছাড়া আরও একটি রেকর্ডে নাম লিখিয়েছে এই চার দল। এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন চার দল সেমিফাইনালে উঠেছে। এর আগে ১৯৭০ ও ১৯৯০ আসরে সেমিফাইনালে উঠেছিল চার বিশ্ব চ্যাম্পিয়ন।
১৯৭০ সালে সেমিফাইনাল খেলেছিল ব্রাজিল-উরুগুয়ে এবং ইতালি ও পশ্চিম জার্মানি। এছাড়া, ১৯৯০ সালের সেমিফাইনালে খেলেছিল আর্জেন্টিনা, ইতালি, পশ্চিম জার্মানি ও ইংল্যান্ড।
এবারের আসরের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে এবং স্পেন ২-১ গোলে হারায় বেলজিয়ামকে। অন্য দুই কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে এবং আর্জেন্টিনা ৩-১ গোলে সুইজারল্যান্ডকে হারায়।



