চান্নিঘাট ফুটবলে চ্যাম্পিয়ন উসমান এফসি

Spread the news

বরাক তরঙ্গ, ১২ জুলাই : চান্নিঘাট ফ্রেন্ডস এনজিও ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি ২০২৬-এর চ্যাম্পিয়ন হয়েছে উসমান এফসি রাজঘাট। রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে তারা ১-০ গোলে মাহি এফসিকে পরাজিত করে শিরোপা নিজেদের দখলে নেয়। ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন তুতেয়া। তার করা সেই গুরুত্বপূর্ণ গোলেই ট্রফি নিশ্চিত হয় উসমান এফসি রাজঘাটের।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিআরপিএফ কমান্ড্যান্ট নুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবির আহমেদ চৌধুরী, মনির উদ্দিন বড়ভূইয়া, সীতাংশু দাস, দিলীপ কুমার রায়, সাবির আহমেদ লস্কর, মহি উদ্দিন বড়ভূইয়াসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ফাইনাল ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বিজয়ী উসমান এফসি রাজঘাটের খেলোয়াড় ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *