নেই পর্যাপ্ত ট্রেন, প্রতিবাদে ভাঙচুর-বিক্ষোভ পরীক্ষার্থীদের! পাটলিপুত্র স্টেশনে ধুন্ধুমার
১৪ জুন : বিহার পুলিশে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পাটনা জংশনের কাছে পাটলিপুত্র স্টেশন। পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থার দাবিতে শনিবার রাতে বিশাল সংখ্যক পরীক্ষার্থী রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখান। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়। জানা গিয়েছে, রবিবার বিহারে দুই শিফটে পুলিশ নিয়োগ পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষায় বসার জন্য…
