ডায়রিয়া হলে ওআরএস খাওয়ানোর বার্তা দিয়ে শ্রীভূমি জেলায় “স্টপ ডায়রিয়া” অভিযানের সূচনা
জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৬ জুন : শ্রীভূমি জেলায় মঙ্গলবার থেকে স্টপ ডায়রিয়া অভিযান শুরু হয়েছে। শ্রীভূমি শহরের করিমগঞ্জ সিভিল হাসপাতালের সম্মেলন কক্ষে মঙ্গলবার জেলা পর্যায়ে “স্টপ ডায়রিয়া অভিযান, ২০২৬” এর আনুষ্ঠানিক সূচনা করা হয়। ১৬ জুন থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত চলা এই অভিযানের মূল লক্ষ্য হল পাঁচ বছরের কম বয়সি শিশুদের ডায়রিয়াজনিত মৃত্যু রোধ…
