দিল্লিতে নির্মলা সীতারমণ ও প্রহ্লাদ যোশীর সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বৈঠক

Spread the news

বরাক তরঙ্গ, ২১ আগস্ট : শুক্রবার রাজধানী দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে অসমের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত এবং রাজ্যের স্বার্থসংশ্লিষ্ট একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী অসমের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে তাঁকে অবহিত করেন। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের জন্য রাজ্য সরকারের তৈরি করা রোডম্যাপের সর্বশেষ অগ্রগতির বিষয়েও আলোচনা করেন তিনি।

পরে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে অসমের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এদিন নির্মলা সীতারমণের পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা, ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও নবায়নযোগ্য শক্তি দফতরের মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গেও পৃথক বৈঠক করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রকগুলির সঙ্গে অসমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *