অম্বুবাচী মহাযোগকে কেন্দ্র করে মুখরিত নীলাচল পাহাড়, লাখো ভক্তের সমাগমের প্রত্যাশা
বরাক তরঙ্গ, ২১ জুন : বিশ্ববিখ্যাত মা কামাখ্যা মন্দিরে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী সোমবার থেকে শুরু হবে অম্বুবাচী মহাযোগ। এই মহাযোগকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে আগত সাধু-সন্ন্যাসী, তান্ত্রিক ও ভক্ত-দর্শনার্থীদের ভিড়ে ইতিমধ্যেই মুখরিত হয়ে উঠেছে মা কামাখ্যার পবিত্র তীর্থক্ষেত্র নীলাচল পাহাড়। মন্দির কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ বছরের অম্বুবাচী মহাযোগের প্রবৃত্তি হবে ২২ জুন…
