রাজ্যের একাধিক জেলায় নয়া SSP, দরঙে শর্মিষ্ঠা-বিশ্বনাথে আসিফ

Spread the news

বরাক তরঙ্গ, ৮ আগস্ট : অসম পুলিশের শীর্ষ পর্যায়ে বড়সড় রদবদল করা হয়েছে। একাধিক জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার (SSP)-কে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিক এই রদবদলের ফলে গোলাঘাট, কাছাড়, বিশ্বনাথ, হোজাই, ধেমাজি, চিরাং, নগাঁও ও দরং-সহ বেশ কয়েকটি জেলার পুলিশ প্রশাসনে পরিবর্তন এসেছে।

রদবদল অনুযায়ী গোলাঘাটের নতুন SSP হিসেবে দায়িত্ব নেবেন স্বপ্ননীল ডেকা। বর্তমানে নগাঁওয়ের SSP হিসেবে দায়িত্ব পালন করা পার্থপ্রতীম দাসকে কাছাড়ের নতুন SSP হিসেবে নিয়োগ করা হয়েছে। বিশ্বনাথের নতুন SSP হিসেবে দায়িত্ব নেবেন আসিফ আহমেদ। হোজাইয়ের নতুন SSP হিসেবে দায়িত্ব পেয়েছেন নিরুপম হাজরিকা। বর্তমানে মরিগাঁওয়ের SSP পদে থাকা প্রকাশ সোনোয়ালকে ধেমাজির নতুন SSP হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। চিরাংয়ের নতুন SSP হিসেবে দায়িত্ব নেবেন ধ্রুব বড়া। নগাঁওয়ের নতুন SSP হিসেবে দায়িত্ব পেয়েছেন পিভি রাকেশ রেড্ডি।দরংয়ের নতুন SSP হিসেবে দায়িত্ব পেয়েছেন শর্মিষ্ঠা বরুয়া। রাজেন সিংকে অসম পুলিশ সদর দপ্তরের CR/HR পদে বদলি করা হয়েছে। এর আগে তিনি গোলাঘাটের SSP হিসেবে দায়িত্ব পালন করেছেন। কাছাড়ের বর্তমান SSP সঞ্জীব কুমার শইকিয়াকে ২০তম APBN-এর অধিনায়ক হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, ২০তম APBN-এর বর্তমান অধিনায়ক জ্যোতি রঞ্জন নাথকে ১০ম APBN-এ বদলি করা হয়েছে।
পুলিশ প্রশাসনে এই ব্যাপক রদবদলকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার পাশাপাশি অপরাধ দমন ও পুলিশি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *