ধিঙের লাঙিয়ায় গুলিচালনা, অল্পের জন্য প্রাণে রক্ষা

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : ধিঙের লাঙিয়ায় এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলিচালনার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুলাল উদ্দিন নামে ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি।

জানা গেছে, বাইক নিয়ে যাওয়ার সময় দুলাল উদ্দিনকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুই দুষ্কৃতী। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। ঘটনাস্থল থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *