এসিএলএ-র উদ্যোগে জাতীয় গ্রন্থাগারিক দিবস উদযাপন হাইলাকান্দিতে

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : আসাম কলেজ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশন (ACLA), হাইলাকান্দির এসএস কলেজের সহযোগিতায় উক্ত কলেজের কনফারেন্স হলে জাতীয় গ্রন্থাগারিক দিবস উদযাপন করে। বুধবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. রতন কুমার এবং আইকিউএসি (IQAC) সমন্বয়কারী ড. গোলাপ নন্দী। মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসিএলএ-এর সহ-সভাপতি তথা শিলচরের রাধামাধব কলেজের গ্রন্থাগারিক ড. সোনালি চৌধুরী এবং হাইলাকান্দির এসএস কলেজের গ্রন্থাগারিক ড. শিবোজিত চৌধুরী।

এই কর্মসূচিতে বরাক উপত্যকার বিভিন্ন কলেজের গ্রন্থাগারিকরা অংশ নেন, যাঁদের মধ্যে ছিলেন এসিএলএ বরাক উপত্যকা জোনের জোনাল কো-অর্ডিনেটর তথা বড়খলা সরকারি কলেজের গ্রন্থাগারিক ড. রাজেশ চুতিয়া, শিলচর উইমেনস কলেজের গ্রন্থাগারিক ড. সরিতা ভট্টাচার্য, শিলচর কাছাড় কলেজের গ্রন্থাগারিক ড. দীপশিখা সেন, কাবুগঞ্জের জনতা কলেজের গ্রন্থাগারিক ড. প্রদীপ সিংহ, করিমগঞ্জ কলেজের গ্রন্থাগারিক সৌমেন দাস, রামকৃষ্ণ নগর কলেজের গ্রন্থাগারিক শ্যাম ঠাকুরিয়া প্রমুখ। এর পাশাপাশি কলেজের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরাও এই অনুষ্ঠানে অংশ নেন। উদ্বোধনী অধিবেশনে আয়োজক কলেজের গ্রন্থাগারিক ড. শিবোজিত চৌধুরী সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীদের স্বাগত জানান।

এসিএলএ-এর সহ-সভাপতি ড. সোনালি চৌধুরী জাতীয় গ্রন্থাগারিক দিবসের তাৎপর্য এবং ডিজিটাল যুগে গ্রন্থাগারের পরিবর্তনশীল ভূমিকা সম্পর্কে বক্তব্য রাখেন। কারিগরি অধিবেশনে (Technical Session) কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুবর্ণ দাসের পরিচালনায় “কমিউনিটি ইনফরমেশন সার্ভিসের জন্য অ্যাকাডেমিক লাইব্রেরির ব্যবহার” শীর্ষক একটি সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি (Capacity Building Programme) আয়োজিত হয়। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কাছাড় কলেজের গ্রন্থাগারিক ড. দীপশিখা সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *