গঙ্গাপুর ফেরিঘাটে লঞ্চ কাণ্ড : ভেসে ওঠল আফাজ উদ্দিনের দেহ

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : জমির সীমানা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে মারপিট করে গঙ্গাপুর ফেরিঘাটে বরাক নদীতে ফেলে দেওয়া আফাজ উদ্দিন মজুমদারের দেহ উদ্ধার হল। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ ঘটনাস্থল থেকে অল্প দূরে মজুমদারের দেহ ভেসে ওঠে। এরপর উদ্ধারকারীদল দেহ উদ্ধার করে। পুলিশ মৃতদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যালের মর্গে পাঠায়।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে আফাস উদ্দিন মজুমদারকে মারধর করে লঞ্চ থেকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। নদীতে তলিয়ে যাওয়া আফাজ উদ্দিন মজুমদারের সন্ধান মেলেনি বৃহস্পতিবার। 

এ দিকে, তাঁর ভাই সফিক উদ্দিন মজুমদার জানান, দীর্ঘদিন ধরে বাড়ির জমির সীমানা নিয়ে প্রতিবেশী আব্দুল শুক্কুর মজুমদারের পরিবারের সঙ্গে আফাজ উদ্দিনের পরিবারের বিবাদ চলছিল। এই বিবাদের জেরে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এমনকি গত ৩১ জুলাই শিলচর সদর থানায় আব্দুল শুক্কুর মজুমদার-সহ তাঁর পরিবারের কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে দলবদ্ধ আক্রমণ করে নদীতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ তুলেন সফিক উদ্দিন মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *